কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৪ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার পিছু হটলেন বিলাওয়াল ভুট্টো

বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত
বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের এবারের জাতীয় পরিষদ নির্বাচনে নওয়াজ শরিফ বা শাহবাজ শরিফের মতো প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী ছিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি। নির্বাচনে তৃতীয় স্থান অর্জনকারী বিলাওয়াল এ নিয়ে নওয়াজ ও শাহবাজের সঙ্গে বেশ দেন-দরবারও করেন। তবে এখন প্রধানমন্ত্রী প্রার্থী থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই নেতা। খবর দ্য ডনের।

মঙ্গলবার বিলাওয়াল বলেন, বাস্তবতা হলো- কেন্দ্রে সরকার গঠনের জন্য আমার দলের প্রতি জনগণের ম্যান্ডেট নেই। এ কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আমি আর থাকব না।

৮ ফেব্রুয়ারির নির্বাচনে ৫৪টি আসন নিয়ে তৃতীয় হয়েছে পিপিপি। বিলাওয়ালও তার আসন থেকে নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি লাহোরের ১২৭ নম্বর সংসদীয় আসন থেকে নির্বাচন করেছেন।

পাকিস্তানের রাজনীতিতে অপেক্ষাকৃত তরুণ মুখ বিলাওয়াল। তিনি দেশটির বিখ্যাত ভুট্টো-জারদারি বংশের সন্তান। তার বাবা সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। আর মা পাকিস্তান তথা মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। তিনি দুবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারান তিনি। এ ছাড়া বিলওয়াল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর নাতি।

২০২২ সালে ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হলে তিনি নতুন জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত মাত্র ৩৫ বছর বয়সী বিলাওয়াল এবার পারমাণবিক শক্তিধর দেশটির প্রমানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন। যদিও তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই কমই ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X