কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

এক হয়ে গেলেন নওয়াজ-বিলাওয়াল, এখন কী করবেন ইমরান খান

নওয়াজ শরিফ, বিলাওয়াল ভুট্টো জারদারি এবং ইমরান খান। ছবি : সংগৃহীত
নওয়াজ শরিফ, বিলাওয়াল ভুট্টো জারদারি এবং ইমরান খান। ছবি : সংগৃহীত

দেন-দরবার শেষে একসঙ্গে জোট গড়ে সরকারে আসার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন নওয়াজ শরিফের দল পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। ফলে আবারও একসঙ্গে ক্ষমতায় আসার পথ অনেকটা প্রশস্ত করে ফেলেছে দল দুটি। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে নওয়াজ-বিলাওয়াল জোটকে ঠেক্কা দিতে এবারের নির্বাচনে ব্যাট ছাড়াই সেঞ্চুরি হাঁকানো ইমরান খান কোন পথে হাঁটবেন?

মঙ্গলবার রাতে ইসলামাবাদে এক যৌথ বৈঠক শেষে বিলাওয়ালের বাবা আসিফ আলি বলেন, পাকিস্তানকে সংকট থেকে বের করে আনার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে সরকার গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। অর্থনৈতিক, সন্ত্রাসবাদ বা সমঝোতা, যাই হোক না কেন আমরা পাকিস্তানের চ্যালেঞ্জ মোকাবিলা করব। পিটিআইও এই সমঝোতা প্রচেষ্টার অংশ। আমরা তাদের এই প্রক্রিয়াকে স্বাগত জানাই।

তিনি বলেন, পাকিস্তান, দেশের মানুষের উন্নয়ন ও দারিদ্র্য থেকে মুক্তির প্রচেষ্টায় নওয়াজ শরিফ ও অন্যদের সমর্থনের মাধ্যমে আমাদের সহযোগিতা করা উচিত।

২০২২ সালে ইমরান খানের পিটিআই সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছিল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) জোট সরকার। পিএমএল-এন ও পিপিপির সমন্বয়ে গঠিত হয়েছিল এই জোট। গত বছরের আগস্ট পর্যন্ত সরকারে ছিল দল দুটি।

নওয়াজ-বিলাওয়ালের জোট গড়ার খবরে শুধু দুই শব্দে জবাব দিয়েছে কারাবন্দি ইমরান খানের দল পিটিআই। এক এক্সবার্তায় দলটি বলেছে, ‘ম্যান্ডেট চোর’। সরাসরি কারও নাম উল্লেখ না করলেও মূলত নওয়াজ ও বিলাওয়ালকে উদ্দেশে করেই এমন বার্তা দিয়েছে পিটিআই। এ ছাড়া তাদের এই জোট নিয়ে এখানো কোনো মন্তব্য করেননি ইমরান খান। তবে গতকাল মঙ্গলবার কারাগারে বসেই দলের পরবর্তী করণীয় নিয়ে বেশ কয়েকটি বার্তা দিয়েছেন তিনি।

ইমরান খান বলেছেন, পিএমএল-এন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও এমকিউএম-পির সঙ্গে জোট সরকার গঠন করবে না তার দল। তবে অন্য দলের জন্য দরজা খোলা রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি ইমরান খান কেন্দ্র ও পাঞ্জাবে এমডব্লিউএমের সঙ্গে জোট সরকার গঠনের জন্য পিটিআইকে অনুমতি দিয়েছেন বলেও জানিয়েছেন দলের মুখপাত্র রওফ হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X