কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী পদে প্রার্থীর নাম ঘোষণা করল ইমরানের দল পিটিআই

পিটিআইয়ের একটি রাজনৈতিক কর্মসূচি। ছবি : সংগৃহীত
পিটিআইয়ের একটি রাজনৈতিক কর্মসূচি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের নির্বাচনকে ঘিরে চলছে নানা নাটকীয়তা। ভোটগ্রহণের এক সপ্তাহ পরও নির্বাচনের পরবর্তী পরিস্থিতি ঘোলা হয়ে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঠেকাতে চালা হয়েছে নানা চাল। এরমধ্যেই স্বতন্ত্র হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়েছে ইমরান খানের দল পিটিআই। দলটি এবার প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পিটিআই জানিয়েছে, ইমরান খান প্রধানমন্ত্রী পদে দলের মহাসচিব ওমর আইয়ুবকে মনোনয়ন দিয়েছেন। বৃহস্পতিবার দলের এক নেতা এ তথ্য জানিয়েছেন।

কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার পর দলটির নেতা আসাদ কায়সার বলেন, দলের মহাসচিব ওমর আইয়ুব প্রধানমন্ত্রী পদে প্রার্থী হবেন। এ ছাড়া গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। আজ দলের প্রতিষ্ঠাতা এ বিক্ষোভের তারিখ ঘোষণা দিবেন।

তিনি বলেন, আমরা সবাই কৌশলী হতে চাই। কেননা জনগণের ম্যান্ডেট চুরি হয়ে গেছে। আমাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জালিয়াতির নির্বাচন হলো এবারের নির্বাচন। এ নির্বাচনে বিশ্বাসযোগ্যতার ব্যাপক ঘাটতি ছিল।

পিটিআইয়ের এ নেতা বলেন, নির্বাচনের ফলাফলের প্রতিবাদের জন্য সব রাজনৈতিক দলে সঙ্গে যুক্ত হওয়ার অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন ইমরান খান। বিশেষ করে তিনি জেইউআই-এফ, এএনপি ও কিউডব্লিউপির সঙ্গে সমন্বয় করে ভোটে কারচুপির বিরুদ্ধে আন্দোলনের নির্দেশ দিয়েছেন তিনি।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে পিএমএল-এন ১৩৭টি আসন পেয়েছে, যা একক দল হিসেবে সর্বোচ্চ।

তবে জাতীয় পরিষদের মতো পাঞ্জাবেও বাজিমাত করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা সবচেয়ে বেশি ১৩৮টি আসনে জয় পেয়েছে। তাদের মধ্যে ১১৬ জন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী। এ ছাড়া বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ১০টি আসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১০

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১১

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১২

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৩

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৪

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৫

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৬

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৭

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৮

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৯

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

২০
X