কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

পিটিআইয়ের মনোনয়ন পেয়েই আইয়ুব খানের নাতির হুঙ্কার

ইমরান খানের সঙ্গে প্রধানমন্ত্রী পদে পিটিআইয়ের মনোনয়ন পাওয়া প্রার্থী। ছবি : সংগৃহীত
ইমরান খানের সঙ্গে প্রধানমন্ত্রী পদে পিটিআইয়ের মনোনয়ন পাওয়া প্রার্থী। ছবি : সংগৃহীত

নির্বাচনের পর সরকার গঠন নিয়ে পাকিস্তানে একের পর এক রাজনৈতিক মঞ্চে নাটকীয়তা চলছে। জোট ভাঙা গড়ার মধ্যে প্রধানমন্ত্রী পদে প্রার্থীর নাম ঘোষণা করেছেন ইমরান খানের দল পিটিআই। আইয়ুব খানের নাতি ওমর আইয়ুবকে এ পদে প্রার্থী করা হয়েছে। এবার মনোনয়ন পেয়েই হুঙ্কার ছুড়েছেন তিনি। খবর জিও নিউজের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ওমর আইয়ুব বলেন, আমি ইমরান খান কর্তৃক প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পেয়ে সত্যিই খুব আনন্দিত। আমি ইমরান খান, তার রাজনৈতিক দল পিটিআইয়ের সদস্য এবং পাকিস্তানের জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাব।

তিনি বলেন, আমাদের প্রথম প্রাধান্য হলো ইমরান খান, দলের ভাইস চেয়ারম্যান মাখদুম শাহ মাহমুদ কোরেশি, প্রেসিডেন্ট চৌধুরি পারভেজ ইলাহিসহ সকল নারীও পুরুষ রাজনৈতিক বন্দিদের অবিলম্বে জেল থেকে মুক্তি দেওয়া।

ওমর আইয়ুব বলেন, পিটিআই প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জাতীয় পরিষদের প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী হবে। কেননা তারা ২০২৪ সালের সাধারণ নির্বাচনে ১৮০ আসনে জয়ী হয়েছে। আমরা আমাদের ম্যান্ডেট চুরি হতে দেব না।

তিনি আরও বলেন, পিটিআই দল হিসেবে পাকিস্তানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার জন্য কাজ করবে যাতে করে দেশের অর্থনীতিকে ইতিবাচক পথের পথে ধাবিত হতে পারে। আমরা পাকিস্তানের জনগণের জন্য আমাদের কর্মসূচিকে ঢেলে সাজাব।

ওমর আইয়ুব পাকিস্তানের সাবেক সামরিক শাসক মার্শাল আইয়ুব খানের নাতি। ইমরান খান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি পাকিস্তানের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও পিটিআই নেতা আসাদ কায়সার। সাক্ষাতের পর কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসাদ। তিনি জানান, ভোট ডাকাতির বিষয়ে অন্যান্য দলকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করার জন্য ইমরান খান তাকে দায়িত্ব দিয়েছেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী পদে ইমরান খানের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে একদিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X