কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৭ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে নিয়ে ভয়ংকর তথ্য

ইমরান খানের সঙ্গে স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত
ইমরান খানের সঙ্গে স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সঙ্গে তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তার স্ত্রী বুশরা বিবি। বর্তমানে তিনি ইসলামাবাদের বানিগালায় ইমরান খানের বাড়িতে গৃহবন্দি রয়েছেন। তবে তার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে পাকিস্তান তেহরিত-ই-ইনসাফ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দিজীবনে অসুস্থ হয়ে পড়েছেন বুশরা বিবি। জরুরি ভিত্তিতে দলের পক্ষ থেকে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে তিনি ইসলামাবাদের বানিগালায় ইমরান খানের বাড়িতে রয়েছেন। এটিকে আদালত সাব জেল হিসেবে ঘোষণা করেছেন।

বুশরা বিবির মুখপাত্র ও পিটিআইয়ের আইনজীবী মাশাল ইউসুফজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, পরিবারের সদস্য, ইমরান খানের বোন ও দলের আইনি প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন তিনি।

বুশবার বিবির বরাতে তার মুখপাত্র বলেন, তিনি একটি ভয়ংকর খবর জানিয়েছেন। তার খাবারে অ্যাসিডজাতীয় কিছু একটা দেওয়া হয়েছিল। এর ফলে গত পাঁচ দিন শরীরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে।

আইনজীবী জানান, বুশরা বিবির পাকস্থলীতে তীব্র প্রদাহ হচ্ছে। মুখ ও গলায় গুরুতর ক্ষত হয়েছে। ফলে পানি ও চায়ে ভিজিয়ে শুকনা টোস্ট ছাড়া কিছু খাওয়া কঠিন হয়ে পড়েছে। চরম যন্ত্রণার মধ্যে দিনাতিপাত করছেন তিনি।

তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, বুশরা বিবির জীবনে গুরুতর হুমকি দেখা দিয়েছিল। যত দ্রুত সম্ভব তাকে ডাক্তার দেখিয়ে তার পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।

এদিকে পৃথক এক এক্স বার্তায় পিটিআই জানিয়েছে, ফ্যাসিবাদী শাসন এখন এতটাই নিচে নেমে গেছে যে তারা ইমরান খানের স্ত্রীর ওপরও নোংরা আক্রমণ করছে। তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। এ বিষয়ে দলের পক্ষ থেকে উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

২০১৮ সালে ইমরান খানের সঙ্গে বুশরা বিবির বিয়ে হয়। পাঁচ সন্তানের জননী বুশরা বিবির সঙ্গে ইমরান খানের তেরো শতকের একটি সুফি দরগায় প্রথম সাক্ষাৎ হয়। ২০১৮ সালের অক্টোবরে একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। এ ছাড়া আর আর জনসম্মুখে দেখা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X