কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১২ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

হারিয়ে যাওয়ার ৫৩ বছর পর সাবমেরিন খুঁজে পেল ভারত

পাকিস্তানের সাবমেরিন পিএনএস গাজি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবমেরিন পিএনএস গাজি। ছবি : সংগৃহীত

হারিয়ে যাওয়ার ৫৩ বছর পর একটি ডুবন্ত সাবমেরিন খুঁজে পেয়েছে ভারত। ১৯৭১ সালে যুদ্ধের সময় সাবমেরিনটি ডুবে গিয়েছিল। শনিবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে রাশিয়ান সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খোঁজ পাওয়া ওই সাবমেরিনটির নাম পিএনএস গাজি। ভারতীয় নৌবাহিনীর উদ্ধারকারী যান (ডিএনআরভি) দেশটির পশ্চিম উপকূলীয় এলাকা থেকে দুই কিলোমিটার দূরে মাটি থেকে ১০০ মিটার গভীর থেকে খুঁজে পেয়েছে। যুদ্ধের সময় এ সাবমেরিনের ডুবে যাওয়াকে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতীয় নৌবাহিনী এটি উদ্ধার না করার সিদ্ধান্ত নিয়েছে। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর ভারতীয়দের হামলায় জাহাজটি তাদের পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় ডুবে যায়। এর দীর্ঘ ৫৩ বছর পর সাবমেরিনটি পাওয়ার দাবি করল দেশটি।

পিএনএস গাজি নামের এ সাবমেরিনটি ১৯৭১ সালের ১৪ নভেম্বর করাচি বন্দর থেকে ছেড়ে আসে। এরপর এটি চার হাজার ৮০০ কিলো পথ পাড়ি দিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশের একটি বন্দরনগরীর কাছাকাছি ভাইজাগ উপকূলে পৌঁছায়।

১৯৪৪ সালে এ সারমেরিনটিকে প্রথম যুক্তেরাষ্ট্রের নৌবাহিনীর জন্য তৈরি করা হয়। শুরুতে এটিকে ইউএসএস দিয়াবলো নামে নামকরণ করা হয়। এরপর ১৯৬৩ সালে ঋণের আওতায় যুক্তরাষ্ট্র থেকে এটি সংগ্রহ করে পাকিস্তান। এরপর এটিকে পিএনএস গাজি নামে নামকরণ করা হয়।

ভারতের পূর্বাঞ্চলে সমুদ্রসীমায় মাইন পোঁতার জন্য এ সাবমেরিনটিকে পাঠানো হয়েছিল বলে ধারণা করা হয়। এ ছাড়া ভারতের প্রথম বিমানবাহিনী রণতরী আইএনএস ভিক্রান্তকে ধ্বংস করার লক্ষ্য নিয়েছিল এটি। তবে কোনো লক্ষ্য অর্জনের আগেই এটিকে আইএনএস রাজপূত ডুবিয়ে দেয়।

পাকিস্তানের এ সাবমেরিনকে ডুবিয়ে দেওয়ায় ভারত তাদের রণতরীর ক্রুদের পুরস্কৃত করে। অন্যদিকে পাকিস্তানের দাবি এটি দুর্ঘটনাবশত বিস্ফোরণের কারণে ডুবে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X