কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের ২১ দিন পর নতুন স্পিকার পেল পাকিস্তান

সরদার আয়াজ সাদিক। ছবি : সংগৃহীত
সরদার আয়াজ সাদিক। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন পিএমএল-এনের নেতা সরদার আয়াজ সাদিক। আজ শুক্রবার (১ মার্চ) তাকে জাতীয় পরিষদের স্পিকার হিসেবে নির্বাচিত করেন নবনির্বাচিত এমপিরা। ইতিমধ্যে তিনি দেশটির ২৩তম স্পিকার হিসেবে শপথগ্রহণ করেছেন। বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ তাকে শপথবাক্য পাঠ করান। খবর জিও নিউজের।

শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার নির্বাচন হয়। নির্বাচনে পিএমএল-এনের প্রার্থী সরদার আয়াজ সাদিক মোট ২৯১ ভোটের মধ্যে ১৯৯টি ভোট পেয়েছেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী মালিক আমির ডোগার ৯১ ভোট পেয়েছেন। এ ছাড়া একটি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনের ফল ঘোষণার পর সাদিক পিটিআই সমর্থিত প্রার্থী মালিক আমির ও অন্যান্য এসআইসি এমপির সঙ্গে দেখা করেন। শপথগ্রহণের পর নতুন স্পিকার তার নেতৃত্বের প্রতি আস্থা রাখার জন্য সব প্রধান রাজনৈতিক দলের নেতাদের ধন্যবাদ জানান।

এবার নিয়ে সাদিক তিনবারের মতো পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০১৩ সালের ৬ জুন থেকে ২০১৫ সালের ৮ আগস্ট পর্যন্ত এবং ২০১৫ সালের ৯ নভেম্বর থেকে ২০১৮ সালের ১৫ আগস্ট পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ২১তম দিন অর্থ্যাৎ গতকাল বৃহস্পতিবার নবনির্বাচিত এমপিরা শপথগ্রহণ করেন। আজ তারা দেশের নতুন স্পিকার নির্বাচিত করলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X