কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১২

বিস্ফোরণের পর বাইরে অপেক্ষমাণ খনি শ্রমিকরা। ছবি : সংগৃহীত
বিস্ফোরণের পর বাইরে অপেক্ষমাণ খনি শ্রমিকরা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লার খনি বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে। এতে খনিতে থাকা শ্রমিকরা প্রায় ৮শ ফুট মাটির নিচে আটকা পড়ে যায়।

বুধবার (২০ মার্চ) দক্ষিণ পাকিস্তানে একটি ধসে পড়া কয়লার গর্ত থেকে ১০ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খনিতে নিহতের সংখ্যা ১২ জন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বেলুচিস্তান প্রদেশের খনির প্রধান পরিদর্শক আব্দুল গনি বালোচ এএফপিকে বলেছেন, বিস্ফোরণের ঘটনায় ১২ মৃতদেহ উদ্ধারের মাধ্যমে অভিযান সমাপ্ত করা হয়েছে। তাদের মধ্যে গতরাতে দু’জন এবং সকালে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বেলুচিস্তানের খনির মহাপরিচালক আবদুল্লাহ শাহওয়ানি এ মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে মিথেন গ্যাসের কারণে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে কয়লা খনির বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সরকারি খনি বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উদ্ধারকর্মীরা রাতভর পরিশ্রম করে তাদের কাছে পৌঁছানোর জন্য।

উদ্ধার কর্মীরা আটজনের একটি অভিযান পরিচালনা করতে গিয়ে সেখানে কয়েক ঘণ্টা আটকে পড়েছিলেন। পরে সরকারের উদ্ধারকারী একটি দল তাদের নিরাপদে নিয়ে আসে। সেখানে তাদের মধ্যে কয়েকজন অচেতন হয়ে পড়েছিল।

পাকিস্তানের কয়লা খনিতে প্রাণঘাতীর এ ঘটনা নতুন কিছু নয়। যাতে রয়েছে অনিরাপদ কাজের অবস্থা এবং দুর্বল নিরাপত্তা কাঠামো।

বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম দরিদ্র একটি প্রদেশ। যেখানে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে- তাদের সম্প্রদায়ের মধ্যে সম্পদের ন্যায্যভাবে ভাগ করা হয় না।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের মে মাসে একই অঞ্চলে দুটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রায় ২৩ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১০

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১২

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৩

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৪

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৬

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৭

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৮

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৯

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

২০
X