কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১০:১০ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ কেন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত। ছবি : সংগৃহীত
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের ভেতরে ঢুকে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েক ঘণ্টা পরই তাদের এই হামলার জবাব দিয়েছে ক্ষমতাসীন তালেবান সরকার। পাল্টাপাল্টি হামলা ঘিরে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে আফগানিস্তানের ভেতরে কেন এই বিমান হামলা চালাল পাকিস্তান, এই প্রশ্ন স্বাভাবিকভাবে বড় হয়ে দেখা দিয়েছে।

পাকিস্তানের দাবি, সীমান্ত এলাকায় লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের সামরিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আলজাজিরাকে জানিয়েছে, সোমবার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবানের কমান্ডারদের আস্তানা নিশানা করে পাকিস্তানি বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। কারণ এই সংগঠন সীমান্তের ওপার থেকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা ও মদদ দিয়ে যাচ্ছে। এর বেশি কিছু জানায়নি পাকিস্তান সরকার।

তবে গত শনিবার (১৬ মার্চ) আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি সামরিক চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত হয়। এই হামলার দায় স্বীকার করেছে নবগঠিত সন্ত্রাসী গোষ্ঠী জয়শ-ই-ফুরসান-ই-মুহাম্মদ। সংগঠনটির নেতৃত্বে রয়েছেন পাকিস্তানি তালেবানের নেতা হাফিজ গুল বাহাদুর। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই হামলার সঙ্গে সোমবারের পাকিস্তানের হামলার যোগসূত্র রয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলো আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। আমাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বেশিরভাগই আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছে।

তবে ইসলামাবাদের এমন একটি অভিযোগ বারবার অস্বীকার করে আসছে আফগান তালেবান সরকার। তারা বলছে, পাকিস্তানি যুদ্ধবিমান পাকতিকা ও খোস্ত প্রদেশে সাধারণ মানুষের বাড়িতে হামলা করেছে। এই হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন শিশু রয়েছে।

পরে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, সোমবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে গুলি চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইসলামাবাদ এখনো কোনো মন্তব্য করেনি।

২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের অবনতি হতে থাকে। দুই মুসলিম প্রতিবেশী দেশের মধ্যে বাড়তে থাকে উত্তেজনা। ২০২২ সালের এপ্রিলে কাবুল জানায়, দেশটির পূর্বাঞ্চলে পাকিস্তানি বিমান হামলায় ৪৭ জন নিহত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১০

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১১

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১২

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৩

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৪

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৫

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৬

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৭

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৮

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৯

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

২০
X