কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পিটিআইকে নিষিদ্ধ করা হলে যা করবেন ইমরান খান

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানে পিটিআইকে নিষিদ্ধ করা হলে নতুন করে দল গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। নিক্কেই এশিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর পিটিআই নেতাকর্মীদের ওপর দমনপীড়ন শুরু করে দেশটির সরকার। এমনকি এ ঘটনার পর সরকারের বিভিন্ন মন্ত্রী দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, পিটিআইকে নিষিদ্ধ করাই একমাত্র সমাধান। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, এ ধরনের পদক্ষেপের কথা জোর দিয়ে বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও বলেছেন, পিটিআইকে নিষিদ্ধ করা নিয়ে কোনো পদক্ষেপের বিরোধিতা করবেন না তারা।

এমন পরিস্থিতিতে পিটিআইকে নিষিদ্ধ করা হলে তার নির্বাচনী ভবিষ্যৎ কী হবে, এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, ‘তারা যদি আমার দলকে সরিয়ে দেয় তাহলে আমরা নতুন নামে একটি দল গঠন করব। এরপরও আমরা নির্বাচনে জয়ী হব।’

তিনি আরও বলেন, ‘এমনকি তারা যদি আমাকে অযোগ্য ঘোষণা করে, জেলে পাঠায় তারপরও আমার দল জিতবে।’

চলতি বছরের শেষের দিকে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে আগস্টে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ তথ্য জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X