কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ১৯ জনের মৃত্যু 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতে অন্তত ১৯ জনের মৃত্যু এবং শতাধিক আহত হয়েছেন। আজ শনিবার (১০ জুন) এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জিও নিউজ।

খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় বাড়ির ছাদ ও দেয়াল ধসে অন্তত ১১ জনের মৃত্যু এবং ৭৩ জন আহত হয়েছেন। অন্যদিকে লাক্কি মারওয়াত জেলায় দেয়াল ধসে অন্তত পাঁচজন মৃত এবং ১০ জনের বেশি আহত হয়েছেন।

হাসপাতাল সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, হতাহতদের মধ্যে চার শিশু ও একজন নারী রয়েছে।

পাকিস্তানের জরুরি উদ্ধারকারী দল রেসকিউ-১১২২ এর মহাপরিচালক ডা. খাতির আহমেদ জানান, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। অনুসন্ধান ও উদ্ধারকাজ চলছে। এ ছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের রেসকিউ-১১২২ এর সব স্টেশনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

খাইবার পাখতুনখোয়ার তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ব্যারিস্টার ফিরোজ জামাল শাহ এক বিবৃতিতে বলেছেন, ক্ষতিগ্রস্ত জেলার হাসপাতালে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে পাঞ্জাবের বেশ কয়েকটি এলাকায় ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে রয়েছে সারগোধা, গুজরানওয়ালা, ফয়সালাবাদ জেলা।

পাঞ্জাবের খুশাব জেলার চান গ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ির দেয়াল ধসে তিন মেয়ের মৃত্যু হয়েছে। গুজরানওয়ালা জেলায় ভারী বৃষ্টিপাতজনিত ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। এ ছাড়া ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস যা বলছে আজ শনিবার সন্ধ্যায় পাকিস্তানের আবহাওয়া অফিস এক পূর্বাভাস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মধ্যে খাইবার পাখতুনখোয়ার অধিকাংশ জেলায় ‘তীব্র গরম ও শুষ্ক আবহাওয়া’ থাকবে। তবে সন্ধ্যা ও রাতের দিকে প্রদেশের বেশিরভাগ সমতল এলাকায় ঝোড়ো বাতাসের সঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টি-বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১০

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১১

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১২

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৩

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৪

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৫

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৭

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৮

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৯

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

২০
X