কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৮:০৮ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গুরুত্বপূর্ণ মামলায় খালাস পেলেন ইমরান খান ও কুরেশি

ইমরান খান ও শাহ মেহমুদ কুরেশি। ছবি : সংগৃহীত
ইমরান খান ও শাহ মেহমুদ কুরেশি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলা থেকে খালাস পেয়েছেন। তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কুরেশিকেও দায়মুক্তি দেওয়া হয়েছে। খবর জিওটিভির।

সোমবার (৩ জুন) শুনানি শেষে ইসলামাবাদের হাইকোর্টের (আইএইচসি) বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেবের সম্মিলিত বেঞ্চ এ রায় দেন। বিষয়টি পাকিস্তান তেহরিক-ই ইনসাফের জন্য বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে। বলা হচ্ছে, দলটির জন্য এটি একটি বড় স্বস্তি।

জানা গেছে, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় ইমরান খান এবং শাহ মেহমুদ কুরেশিকে জানুয়ারিতে ১০ বছরের কারাদণ্ড দেন পাকিস্তানের নিম্ন আদালত। পরে ওই রায় বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন পিটিআইয়ের আইনজীবীরা।

২০২২ সালে ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় তথ্য ফাঁসসংক্রান্ত বিতর্ক শুরু হয়। একটি জনসভায় তিনি গোপন চিঠি প্রদর্শন করেছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে পাকিস্তানের রাজনৈতিক প্রাঙ্গণে ঝড় ওঠে।

অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ওয়াশিংটনে দেশটির রাষ্ট্রদূত কর্তৃক ইসলামাবাদে সরকারের কাছে পাঠানো একটি গোপন বার্তার বিষয়বস্তু প্রকাশ্যে এনেছিলেন।

এর আগে গত মাসে আরও ৪টি মামলায় খালাস পেয়েছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৯ মের সহিংসতায় এসব মামলা করা হয়।

এর মধ্যে ইমরান খানের বিরুদ্ধে শেহজাদ শহরে থানার দুটি মামলা চ্যালেঞ্জ করে পিটিশন দায়ের করা হয়। এরপর এটির অনুমোদন দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর সাব্বির। রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়েছে। ফলে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা মামলা থেকে খালাস দেওয়া হলো।

এ ছাড়া গত ১৫ মে আরও দুটি মামলা থেকে খালাস পান ইমরান খান। একই ইস্যুতে ভাঙচুরের অভিযোগে ইসলামাবাদের খান্না থানায় দায়ের করা দুটি মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহিব বিলাল তাকে খালাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X