কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

৭২ বছর বয়সে ১২ বছরের কিশোরীকে বিয়ের চেষ্টা, অতঃপর...

বিয়ের প্রতীকী ছবি
বিয়ের প্রতীকী ছবি

কথায় বলে বুড়ো বয়সে ভিমরতি! আর তাই পাকিস্তানের চরসাদ্দা শহরে ১২ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করতে গিয়েছিলেন ৭২ বছরের এক বৃদ্ধ। তবে সেই বিয়ের চেষ্টা ব্যর্থ করেছে পুলিশ।

আরও ভয়ংকর তথ্য হলো, বাবা কিশোরী মেয়েটিকে ওই বৃদ্ধ ব্যক্তির কাছে ১৭৯৯ ডলারে বিক্রি করতে রাজি হয়েছিলেন। কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে পুলিশ হস্তক্ষেপ করে এবং ৭২ বছর বয়সী ওই বরকে গ্রেপ্তার করে।

বুড়ো বয়সে অল্প বয়সী মেয়েকে বিয়ের শখ হওয়া এই বৃদ্ধের নাম হাবিব। ইতোমধ্যে তার বিরুদ্ধে বাল্যবিয়ে প্রতিরোধ আইনে মামলা হয়েছে। অভিযুক্ত করা হয়েছে মেয়েটির বাবা আলম সৈয়দকেও। তবে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগেই পালিয়েছেন তিনি। দ্রুত তাকে গ্রেপ্তার করতে তল্লাশি শুরু করেছে পাকিস্তানের পুলিশ।

আইন প্রয়োগকারী সংস্থাগুলো জানায়, পাকিস্তানের রাজনপুর এবং ঠাট্টা এলাকায় অল্পবয়সী মেয়েদের বয়স্ক পুরুষদের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়ার একাধিক প্রচেষ্টা ব্যর্থ করেছে তারা।

গত ৬ মে সোয়াতে ১৩ বছরের মেয়েকে বিয়ে করার অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ। মেয়েটিকে তার বাবা জোর করে বিয়ে দিতে গিয়েছিলেন।

উদ্ধার করার পর মেয়েটিকে মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি মেয়ের বাবাকেও হেফাজতে নেয় পুলিশ।

গোটা পাকিস্তানেই বাল্যবিয়ে একটা বড় সমস্যা। দেশটিতে ১৮ বছর না পেরোতেই বিয়ে দিয়ে দেওয়া হয় অন্তত ৩০ শতাংশ মেয়ের। যদিও সে দেশে বিয়ের ন্যূনতম বয়স ১৬। কিন্তু তারও আগে বিয়ে হয়ে যাওয়ার অভিযোগ অহরহ শোনা যায়।

ইউনিসেফের পরিসংখ্যান বলছে, ১৮ বছরে পৌঁছানোর আগেই বিয়ে হয়ে গেছে প্রায় ১ কোটি ৯০ লাখ পাকিস্তানি মেয়ের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১০

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

১২

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৪

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৬

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৭

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৮

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৯

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

২০
X