শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

খুন করে বিপ্লবের চেতনা দমন করা যায় না : জামায়াত আমির

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিপ্লবীদের হত্যা করে কখনোই বিপ্লবের চেতনাকে দমন করা যায় না; বরং এমন হত্যাকাণ্ড সেই চেতনাকে আরও শক্তিশালী করে তোলে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, হাদিরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়েছিল। তিনি দাবি করেন, যারা হাদিদের শত্রু, তারা কার্যত বাংলাদেশেরও শত্রু। কারণ হাদিরা অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলতেন এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানাতেন।

তিনি আরও বলেন, এই দেশ ও জাতি আমাদের। দেশ ও জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে। কোনো ষড়যন্ত্রকারীকে আর দেশের ভবিষ্যৎ নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না।

তিনি উল্লেখ করেন, হাদি আজীবন ন্যায়বিচারের কথা বলেছেন এবং শত্রুর প্রতিও অন্যায় না করার মানসিকতা পোষণ করতেন।

জামায়াত আমির বলেন, যারা বিপ্লবী, তাদের হত্যা করে চেতনাকে হত্যা করা যায় না; বরং তা আরও বিস্তৃত হয়। হাদির জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণ প্রমাণ করে যে, তার আদর্শ দেশ-বিদেশে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, এ পর্যন্ত সরকারের পদক্ষেপে জনগণ সন্তুষ্ট নয়। তিনি দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান। এ ক্ষেত্রে ব্যর্থ হলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X