কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় মাঝরাতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সোমবার গভীর রাতে গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

মার্কিন বাহিনীর অভিযানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার কয়েক দিন পর এ ঘটনা ঘটে। তবে সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্রের বরাতে জানা যায়, রাত ৮টার দিকে রাজধানী কারাকাসে অবস্থিত মিরাফ্লোরেস প্রাসাদের ওপর দিয়ে কয়েকটি অজ্ঞাত ড্রোন উড়তে দেখা যায়। এর জবাবে নিরাপত্তা বাহিনী গুলি চালায়।

মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর তার ডেপুটি ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটে।

প্রাসাদ থেকে পাঁচ ব্লক দূরে বসবাসকারী এক বাসিন্দা জানান, সেখানে গুলির শব্দ শোনা গেছে। তবে গত শনিবার ভোরে মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে যে তীব্র হামলা হয়েছিল, এটি তার মতো শক্তিশালী ছিল না। পুরো ঘটনা প্রায় এক মিনিট স্থায়ী হয়।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘গুলির শব্দ শুনে প্রথমে মনে হয়েছিল কোনো বিমান উড়ছে। কিন্তু আকাশে কোনো বিমান ছিল না, শুধু দুটি লাল আলো দেখা গেছে।’

তিনি আরও জানান, কী ঘটছে তা দেখতে আশপাশের লোকজন জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন।

এ বিষয়ে এএফপি যোগাযোগ করলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশে ‘ট্রেসার বুলেট’ বা আলোকবাহী গুলি ছোড়া হতে দেখা যায়। গোলাগুলির পর বিপুলসংখ্যক নিরাপত্তা সদস্যকে প্রাসাদের দিকে ছুটে যেতে দেখা গেছে। সূত্র : এএফপি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১১

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১২

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৩

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৪

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৭

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৮

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৯

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

২০
X