কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সেই ব্রিটিশ নার্সের যাবজ্জীবন কারাদণ্ড

নার্স লুসি লেটবি। ছবি : সংগৃহীত
নার্স লুসি লেটবি। ছবি : সংগৃহীত

সাত নবজাতক হত্যা ও ছয়জনকে হত্যাচেষ্টার দায়ে যুক্তরাজ্যের কাউন্টেস অব চেস্টার হাসপাতালের নার্স লুসি লেটবিকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ‍আজ সোমবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

টানা ১০ মাস বিচার কার্যক্রম শেষে গত শুক্রবার (১৮ আগস্ট) ম্যানচেস্টার ক্রাউন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেন। বলা হচ্ছে, যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিশু সিরিয়াল কিলার লুসি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কাউন্টেস অব চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটে কর্মরত ছিল লুসি লেটবি। ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে সেখানে এসব হত্যাকাণ্ড ঘটেছে।

সিএনএন বলছে, নবজাতকদের কোনো কারণ ছাড়াই ইনজেকশন দিতেন লুসি। সেই ইনজেকশনে থাকত বাতাস। সেসব বাতাস শিশুদের দেহে প্রবেশ করে মারাত্মক ক্ষতি করত। এমনকি পেটেও এমন ইনজেকশন দিতেন তিনি।

অনেক সময় শিশুদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি দুধ খাওয়াতেন লুসি। না খেতে চাইলে একরকম জোর করে খাওয়ানো হতো এসব দুধ। তা না করলে নবজাতকের শরীরে আঘাত করতেন। এ ছাড়া দুই নবজাতকের শরীরে ইনসুলিনের মাধ্যমে বিষ প্রয়োগ করেছিলেন। শুনানিতে এসব তথ্য সামনে আনা হয়।

বিচারে সর্বশেষ রায়ের দিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে অস্বীকার করেন লুসি। লুসির আলোচিত এই মামলা নিয়ে প্রায় ৭৬ ঘণ্টার দীর্ঘ আলোচনার পর গত ৮ আগস্ট বিচারক প্যানেল প্রথম অভিযোগের রায় পড়েছিলেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন লুসি। গত ১১ আগস্ট দোষী সাব্যস্ত করে দ্বিতীয় রায় পড়ার সময়ও মাথা নিচু করে কান্না করতে দেখো যায় তাকে।

আলোচিত শিশু হত্যার এই বিচারকে যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘতম হত্যাসংক্রান্ত বিচার বলা হচ্ছে। ১০ মাসেরও বেশি সময় ধরে চলা এই বিচারকার্যের পর আজ সোমবার লুসির দণ্ডাদেশ ঘোষণা করেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X