বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

টেলিকম প্রতিষ্ঠানকে ব্যবহার করে গোয়েন্দা নজরদারির গোমর ফাঁস

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নিজের স্বার্থে জনসাধারণের ফোনে আড়িপাতা নতুন কিছু নয়। বিভিন্ন সরকার বছরের পর বছর, নিজ দেশের জনগণের ওপর গোপনে চালিয়ে এসেছে এই কার্যক্রম। আর এই গোয়েন্দা নজরদারিতে এসব সরকারের প্রধান সহযোগী হয়েছে টেলিকম কোম্পানিগুলো। এবার গোপন নথি টেলিকম কোম্পানির এমন নজরদারির গোমর ফাঁস করেছে। কীভাবে এসব কোম্পানি বছরের পর বছর জনগণের ওপর নজরদারি চালিয়েছে, তার একটা প্যাটার্নও খুঁজে পাওয়া গেছে।

অপরাধীরা দেশের ক্ষতি করতে পারে, এমন অজুহাতে ফোনে আড়িপাতাকে বৈধ করতে চেয়েছে বিভিন্ন দেশের সরকার। এ নিয়ে অবশ্য বিতর্কের শেষ নেই, বিশেষ করে এতে করে ব্যক্তি স্বাধীনতা খর্ব হতে পারে বলেই মত অনেকের। সম্প্রতি অ্যাপলকে আইক্লাউডের এনক্রিপ্টেড ডাটা অ্যাকসেস করতে দিতে নির্দেশ দেয় ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ফোনে আড়িপাতার বিষয়টি নতুন করে সামনে আসতে শুরু করে।

যদিও ব্রিটেনের ন্যাশনাল আর্কাইভস বলছে, ফোনে আড়িপাতা নতুন কিছু নয়। সেখানে বলা হচ্ছে, দশকের পর দশক ব্রিটিশ সরকার এই কাজ করে গেছে গোপনে। টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে যোগসাজশ চালিয়ে যাওয়া এই অপারেশনের ব্যাপারে জনগণ ও পার্লামেন্টকে রাখা হয়েছে পুরোপুরি অন্ধকারে। ২০১৩ সালে এমন গোপন নজরদারির বিষয় ফাঁস করে দিয়ে দেশছাড়া হয়েছিলেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন।

ফোনে আড়িপাতা নিয়ে ব্রিটেনের GCHQ গোয়েন্দা সংস্থার বড় ধরনের কর্মসূচি চলমান রয়েছে। আর এজন্য ব্রিটেনের টেলিকম জায়ান্ট বিটি ও ভোডাফোনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল GCHQ। এই দুই টেলিকম সংস্থা GCHQ-কে সমুদ্রের তলদেশে থাকা তাদের ক্যাবলের গোপন আনলিমিটেড অ্যাকসেস দিয়েছে। এই ক্যাবলই বিশ্বের বেশির ভাগ ইন্টারনেট ও ফোন ট্রাফিকের যোগান দেয়।

এই ক্যাবলগুলো সমুদ্র তলদেশের ওপর বিছানো ফাইবার-অপটিক লাইন, যা হাজার হাজার মাইল বিস্তৃত এবং বিভিন্ন দেশ ও মহাদেশকে সংযুক্ত করেছে। এগুলো বিশ্বব্যাপী যোগাযোগের মেরুদণ্ড। কারণ ইমেইল, ফোন কল এবং ইন্টারনেট ট্র্যাফিকসহ ৯৫ ভাগেরও বেশি আন্তর্জাতিক ডেটা প্রেরণ করা হয় এই ক্যাবল ব্যবহার করে। এ বিষয়ে জানতে চাইলে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানায় বিটি। তবে ভোডাফোন নাকি সেই ১৯৬০-র দশকের শেষ দিক থেকে এমন কুকর্মের সঙ্গে জড়িত।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X