কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মোটরযানমুক্ত আধুনিক শহর, দেখেই চোখ জুড়ায় (ভিডিও)

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একবার ভাবুনতো এমন একটি শহর যেখানে নেই কোনো গাড়ির শব্দ, নেই যানজটের কালো ধোঁয়া। এর পরিবর্তে আছে শুধু পায়ে হাঁটার রাস্তা, যেখানে কান পাতলেই শোনা যায় সাইকেলের টুংটাং শব্দ আর পাওয়া যায় খোলা আকাশের তাজা বাতাস। সপ্নের মতো মনে হলেও এবার এমন এক উদ্যোগের দেখা মিলেছে। গ্রিসের থেসালোনিকি বা নেদারল্যান্ডের আমস্টারডামের অনুকরনেই এমনটা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার কুল-ডি-স্যাকই হতে চলেছে প্রথম মোটরযানমুক্ত ও সাইকেলনির্ভর আধুনিক শহর। ভূমধ্যসাগরীয় ইউরোপের বিভিন্ন শহরের আদলে গড়া এই কমিউনিটির পরিবেশকে এমনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে সবকিছুই পরিকল্পিত। এটিই যুক্তরাষ্ট্রের প্রথম কোন পরিবেশবান্ধব মানুষের শহর, যেখানে থাকছে না কোনো গাড়ি চলাচলের ব্যবস্থা।

শহরটি সাজানো হচ্ছে পরিবেশবান্ধব রেস্তোরাঁ, দোকান, জিম আর সুইমিং পুল দিয়ে। হাঁটার দূরত্বেই মিলবে কোওয়ার্কিং স্পেস। শহরের কেন্দ্র, বিমানবন্দর বা দূরের কোন গন্তব্যে ট্রেন ধরে সহজেই পৌঁছানো যাবে। চাইলে সাইকেল বা ই-বাইক ভাড়া নিয়ে ঘুরে দেখা যাবে চারপাশের প্রাণ ও প্রকৃতি।

রাজ্যের অন্যতম উষ্ণতম শহর ফিনিক্সকে ঠান্ডা রাখার জন্য করা হয়েছে বিশেষ নকশা। শহরটির সাদা রঙের বিভিন্ন ভবনে সূর্যের আলো প্রতিফলিত হয়, আর সরু পথ দিয়ে প্রবাহিত বাতাসে ছায়া মিলবে সবুজ গাছপালার নিচে। একটি গবেষণায় দেখা গেছে, আশপাশের শহরগুলোর তুলনায় এখানে মাটির তাপমাত্রা ১৭ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম হয়ে থাকে।

গাড়ি না থাকায় বাসিন্দাদের একে অন্যের সঙ্গে যোগাযোগ বেড়েছে আরও। আগের চেয়ে সুদৃঢ় হয়েছে বন্ধুত্ব আর কমিউনিটির বন্ধন। স্থানীয়রা জানান, ধীরগতি, সহজ জীবনজাপন আর একে অন্যের সঙ্গে সংযোগ যেন নতুন করে বাচতে শিখিয়েছে তাদের।

শুধু জীবনধারাই নয়, পরিবেশ রক্ষায়ও এই উদ্যোগ অনন্য নজীর স্থাপন করেছে। গাড়ি কম ব্যবহারের ফলে প্রতি বছর এখানে ৩ হাজার টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রোধ করা সম্ভব হচ্ছে।

কুল-ডি-স্যাক এখন বিশ্বজুড়ে নগর পরিকল্পনাবিদদের অনুপ্রেরণা। হয়তো খুব শিগগিরই এমন গাড়িমুক্ত, সবুজ আর পরিবেশবান্ধব শহর আমাদের বাংলাদেশেও দেখা যাবে। তবে এজন্য প্রয়োজন সদিচ্ছা আর সমন্বিত উদ্যোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X