কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন বিমানঘাঁটিতে সন্দেহজনক পার্সেল, অনেকে অসুস্থ

পুরোনো ছবি
পুরোনো ছবি

যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে সন্দেহজনক পার্সেল আসে। সেটি খুলে দেখা যায়, সাদা গুঁড়ো পদার্থ। সেসব কী বোঝার চেষ্টা করছিলেন কর্মকর্তারা। এরই মধ্যে একে একে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

শুক্রবার (৭ নভেম্বর) সিএনএনের প্রতিবেদনে বলা হয়, রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে মেরিল্যান্ড অঙ্গরাজ্যে ওই বিমানঘাঁটিতে প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান এবং রাষ্ট্রীয় বিমানগুলো রাখা হয়। সাধারণত এখান থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাত্রা করেন। ফলে ঘাঁটিটি গুরুত্বপূর্ণ এবং কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকে।

জয়েন্ট বেস অ্যান্ড্রুজের (জেবিএ) মুখপাত্র জানান, যে ভবনে পার্সেলটি খোলা হয়েছিল, সেটি সঙ্গে সঙ্গে খালি করা হয়। অসুস্থ ব্যক্তিদের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা প্রকৃত কারণ অনুসন্ধান করছেন।

কর্তৃপক্ষ জানায়, এলাকাটিকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কাউকে ওই ভবন ও পাশের ভবনে যেতে দেওয়া হচ্ছে না। বর্তমানে ওই সাদা পদার্থ হুমকি বলে বিবেচিত নয়। কিন্তু কেন এমনটি হলো তা তদন্তে উচ্চ পর্যায়ের দল কাজ করছে।

দুটি সূত্র জানিয়েছে, তদন্তকারীরা প্যাকেজে অন্তর্ভুক্ত রাজনৈতিক প্রচারণার বিষয়টিও মূল্যায়ন করছেন। তবে সেটি আসলে কী তা গণমাধ্যমকে জানানো হয়নি।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X