কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৫:৪৮ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পরিবার নিতে চাওয়া প্রবাসীদের দুঃসংবাদ দিল যুক্তরাজ্য

পরিবার নিতে চাওয়া প্রবাসীদের দুঃসংবাদ দিল যুক্তরাজ্য

পরিবারের সদস্যদের বিদেশ নিয়ে যেতে বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাজ্য। দেশটিতে স্পন্সর ভিসায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) যুক্তরাজ্য সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং নাগরিকত্ব পেয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে যারা নিজেদের পরিবারের সদস্যদের আনার জন্য স্পন্সর হতে চান তাদের বার্ষিক উপার্জন কমপক্ষে ২৯ হাজার পাউন্ডে হতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ লাখ ৮৪ হাজার টাকার সমান। আগে এ অর্থের পরিমাণ ছিল ১৮ হাজার ৬০০ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ ৫৫ হাজার টাকার সমান।

দেশটির সরকার বিবৃতিতে নতুন করে আয়ের যে শর্তারোপ করেছে তা আগের চেয়ে ৫৫ শতাংশ বেশি। বিবৃতিতে আরও জানানো হয়েছে যে আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে এ অর্থের পরিমাণ ৩৮ হাজার ৭০ পাউন্ডে উন্নীত করা হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩ লাখ ১৬ হাজার ৭০০ টাকার সমান।

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ২০২৩ সালে ব্রিটেন সরকার শিক্ষার্থী ভিসার কড়াকড়ি আরোপ করে।

যুক্তরাজ্যে গত কয়েক বছর ধরে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা বন্যার প্রবেশ করছেন। দেশটিতে অনেকে শিক্ষার্থী হিসেবে প্রবেশ করেন। পরে একসময় নাগরিকত্ব অর্জন করে পরিবারের সদস্যদের নিয়ে আসার চেষ্টা করেন।

২০১৯ সালে অভিবাসী আগমন নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জিতে ক্ষমতায় আসে কনজারভেটিভ পার্টি। তবে করোনা মহামারি ও অন্যান্য কারণে প্রথম কয়েক বছর ব্যর্থতার পর ২০২৩ সাল থেকে এ ইস্যুতে কঠোর হয় দেশটির সরকার।

বৃহস্পতিবার সরকারি বিবৃতি প্রকাশের পর পৃথক বিবৃতিতে জেমস ক্লেভারলি বলেন, অভিবাসন ইস্যুতে আমরা চরমসীমায় পৌঁছে গেছি। এমন সমস্যা আমরা দীর্ঘদিন চলতে দিতে পারি না। এটি যুক্তরাজ্যের নাগরিকদের জীবনযাত্রা ও কর্মসংস্থানকে সংকটের মুখে ফেলতে পারে। ফলে বাধ্য হয়ে আমাদের কঠোর হতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই সন্তান হারানোর শোক! দেশের স্বার্থে দল ছেড়ে পরিবারে ফিরলেন না গ্যাকপো

৮২ লাখ টাকা চিকিৎসা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

১০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১১

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

১২

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

১৩

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

১৪

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

১৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

১৬

আজকের স্বর্ণের বাজারদর

১৭

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

১৮

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

১৯

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

২০
X