কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১২:০২ এএম
অনলাইন সংস্করণ

আংশিক দায়মুক্তি পেলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আংশিক দায়মুক্তি পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট থাকাকালে কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন তিনি।

সোমবার (০১ জুলাই) মার্কিন সুপ্রিম কোর্ট তাকে আংশিক দায়মুক্তি দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদালতের সিদ্ধান্ত অনুসারে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে সংবিধানের অধীনে যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলোর জন্য দায়মুক্তি পাবেন। তবে নিজের এখতিয়ারের বাইরে নেওয়া পদক্ষেপের জন্য দায়মুক্তি পাবেন না তিনি।

সুপ্রিম কোর্টের নয় সদস্যের একটি বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। তাদের মধ্যে ছয়জনই ট্রাম্পের পক্ষে ছিলেন। আর বিপক্ষে ছিলেন বাকি তিনজন। আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাবেক কোনো প্রেসিডেন্টকে এই প্রথম অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তির প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিম কোট।

এর আগে ২০২০ সালে নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগ থেকে সুরক্ষা থেকে পেতে ট্রাম্পের করা আবেদন খারিজ করে দিয়েছিলেন নিম্ন আদালত। সর্বোচ্চ আদালতের এমন সিদ্ধান্তের ফলে নিম্ন আদালতের ওই আদেশ বাতিল হয়ে গেল।

আদালতের এমন আদেশের ফলে ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ এবং ক্যাপিটল হিলে হামলার মামলাগুলো পরিচালনা করা সরকারি কৌঁসুলিদের জন্য অনেক কঠিন হয়ে পড়বে। প্রধান বিচারপতি মামলায় এমন একটি নির্দেশনা দিয়েছেন যাতে সরকারি কৌঁসুলিদের সাজানো মামলাটি ক্ষতিগ্রস্ত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১০

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১১

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১২

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৩

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৪

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৫

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৬

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৮

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৯

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

২০
X