কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এআর-স্টাইলের রাইফেল দিয়ে ট্রাম্পকে গুলি

এআর-স্টাইলের রাইফেল দিয়ে গুলি করা হয় ট্রাম্পকে। ছবি : সংগৃহীত
এআর-স্টাইলের রাইফেল দিয়ে গুলি করা হয় ট্রাম্পকে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নির্বাচনী সমাবেশে হত্যাচেষ্টার শিকার হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মাত্র ২০০ ফুট দূর থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে হামলাকারী। হামলায় সাবেক এই প্রেসিডেন্ট অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার ডান কানে গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলি কান ছিঁড়ে বেরিয়ে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সন্দেহভাজন হামলাকারী একটি এআর-স্টাইলের রাইফেল দিয়ে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা সংস্থার একাধিক কর্মকর্তা।

‘এআর স্টাইল’ রাইফেল একটি অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র, যা দিয়ে কয়েক সেকেন্ডে ডজন ডজন গুলি ছোড়া সম্ভব। হামলার পর সিক্রেট সার্ভিস স্নাইপাররা ঘটনাস্থলে একটি এই এআর-স্টাইলের রাইফেল খুঁজে পান। তবে একজন বন্দুকধারী এ হামলা চালিয়েছে না কি তার সঙ্গে আরও কেউ ছিল তা নিশ্চিত হতে পারেনি নিরাপত্তা কর্মকর্তারা।

বিবিসি বলছে, মাত্র ২০০ ফুট দূর থেকে ট্রাম্পকে লক্ষ্য করে এ গুলিবর্ষণ করে হামলাকারী। ট্রাম্পের সমাবেশ মঞ্চের পাশে একটি বিল্ডিংয়ের ছাদ থেকে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। তারা বলছেন, ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।

হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা গেছে ট্রাম্পের কান ও মুখমণ্ডল বেয়ে রক্ত পড়ছে। এরপর দ্রুত তাকে মঞ্চ থেকে নামিয়ে পাশে থাকা একটি গাড়িতে নিয়ে যাওয়া হয়। গাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

একজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, মঞ্চের কাছাকাছি একটি ভবনের কাছ থেকে গুলি করা হয়েছে এবং তিনি গুলির পর আততায়ীকে ওই ছাদ ত্যাগ করতে দেখেছেন।

আরেকজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, গুলি চালানোর কয়েক মিনিট আগে তিনি পাশের একটি ভবনের ছাদে একজন ব্যক্তিকে দেখেছিলেন। তিনি ‘তিন থেকে চার মিনিট’ ধরে পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করেছেন, কিন্তু ছাদের ঢালের কারণে তারা সম্ভবত বন্দুকধারীকে দেখতে পাননি।

হামলার পরপরই গোয়েন্দা ও নিরপত্তাকর্মীরা ট্রাম্পকে ঘিরে ধরে এবং হামলাকারীকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। ঘটনাস্থলেই নিহত হয় হামলাকারী। নিরাপত্তা কর্মকর্তাদের তাৎক্ষণিক তৎপরতার জন্য তাদের ধন্যবাদ দিয়েছেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X