কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর হামলা ও বৈষম্য বেড়েছে ৭০%

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিমবিদ্বেষ। একই সঙ্গে বেড়েছে মুসলমানদের ওপর হামলা ও বৈষম্যের ঘটনা। ইসরায়েল-গাজা যুদ্ধের কারণেই মুসলিমবিদ্বেষ বেড়েছে বলে জানিয়েছে মুসলমানদের অধিকার নিয়ে সোচ্চার থাকা মার্কিন সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)।

সংগঠনটি বলছে, চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে মুসলমানদের ওপর হামলা ও বৈষম্য ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেড়েছে।

মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে, গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু থেকে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে নিহত হয়েছেন ৩৯ হাজার ৪০০ জন। এরই মধ্যে শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইসলামবিদ্বেষ ও ফিলিস্তিনবিদ্বেষ বেড়েছে বিশ্বজুড়েই। একই সঙ্গে বাড়ছে ইহুদিবিদ্বেষও।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে সিএআইআর বলছে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে তাদের কাছে মুসলিম ও ফিলিস্তিনবিরোধী ঘটনাসংক্রান্ত ৪ হাজার ৯৫১টি অভিযোগ এসেছে। এটি ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৭০ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রে গত ৯ মাসে মুসলমানদের ওপর হামলার বেশ কিছু উদ্বেগজনক ঘটনা ঘটেছে। যেমন গত বছরের অক্টোবরে ইলিনয় অঙ্গরাজ্যে ফিলিস্তিন বংশোদ্ভূত ছয় বছরের এক মার্কিন শিশুকে ছুরিকাঘাত, নভেম্বরে ভারমন্টে ফিলিস্তিনি তিন ছাত্রকে গুলি, গত ফেব্রুয়ারিতে টেক্সাসে ফিলিস্তিন বংশোদ্ভূত এক ব্যক্তিকে ছুরিকাঘাত এবং মে মাসে ভারমন্টে ফিলিস্তিন বংশোদ্ভূত তিন বছরের এক শিশুকে পানিতে ডুবিয়ে হত্যাচেষ্টার মতো ঘটনা।

গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রে বড় বড় বিক্ষোভের ঘটনাও ঘটেছে। সিএআইআরের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়।

সেসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয় মার্কিন পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যাপক ধরপাকড় চালানো হয়। দেশটিতে ফিলিস্তিনবিরোধী বিক্ষোভও হয়েছে।

মুসলমানদের ওপর হামলা ও বৈষম্যের এ অভিযোগগুলো সংগ্রহ করতে সরকারি বিবৃতি ও বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া ভিডিওর সহায়তা নিয়েছে সিএআইআর। মানুষের সঙ্গে কথা বলে, ই-মেইলে, এমনকি ইন্টারনেটে অভিযোগ করার ব্যবস্থার মাধ্যমেও তা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া গণমাধ্যমে যেসব ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে, তাদের সঙ্গেও যোগাযোগ করেছে সিএআইআর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X