কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৬:০৫ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিলিয়ন ডলারের সাম্রাজ্য পুত্রের হাতে তুলে দিলেন জর্জ সোরোস

জর্জ সোরোস
জর্জ সোরোস

হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী জর্জ সোরোসের বিলিয়ন ডলারের সাম্রাজ্যের হস্তান্তর হতে যাচ্ছে। তিনি নিজের ২৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তির মালিকানা বদল করতে যাচ্ছেন। ৩৭ বছরের পুত্র আলেকজান্ডার সোরোসের হাতে সাম্রাজ্যের ভার তুলে দিচ্ছেন তিনি।

মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জ সোরোস নিজেই এই খবর জানিয়েছেন। তবে তিনি এটাও বলেছেন, তার ওপেন সোসাইটি ফাউন্ডেশনের (ওএফএস) লাগাম আপাতত পাঁচ সন্তানের মধ্যে হস্তান্তর করার কোনো পরিকল্পনা নেই তার। তবে ব্যবসার ভার আপাতত ‘অ্যালেক্সে’র হাতে তুলে দিতে প্রস্তুত তিনি।

জর্জ জানিয়েছেন, পুত্র অ্যালেক্স এটি অর্জন করেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় স্ত্রী সুসান ওয়েবারের সঙ্গে জর্জ সোরোসের দুই ছেলে আছে। তার মধ্যে বড়জন হলেন আলেকজান্ডার সোরোস।

গত বছরের ডিসেম্বরে আলেকজান্ডার সোরোস ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান নিযুক্ত হন। এর পাশাপাশি সোরোসের ‘সুপার প্যাক’-এর সভাপতি হিসেবেও সংগঠনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

জর্জ সোরোস অবশ্য ব্যবসার চেয়ে সামাজিক কাজ, বামপন্থি মতাদর্শের জন্যই বেশি পরিচিত। বিচারব্যবস্থায় পক্ষপাত কমানো, সমানাধিকারের মতো বিভিন্ন বিষয়ে আন্দোলনে বিনিয়োগ করেন তিনি।

৩৭ বছর বয়সী আলেকজান্ডার সোরোসও বাবা জর্জ সোরোসের মতাদর্শে বিশ্বাসী। বরং আলেকজান্ডার সোরোস এইসব বিষয়ে আরও বেশি আগ্রহী বলে মনে করা হয়।

অ্যালেক্স সম্প্রতি বাইডেন প্রশাসনের অনেক কর্মকর্তা এবং অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে দেখা করেছেন। যেমন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১১

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১২

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৪

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৬

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৭

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৮

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৯

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

২০
X