কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিক্ষোভ

নিউইয়র্কে ড. ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি : সংগৃহীত
নিউইয়র্কে ড. ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। উপদেষ্টার আবাসস্থল গ্র্যান্ড হায়াতের সামনে এবং জাতিসংঘের সদর দপ্তরের বাইরে এ বিক্ষোভ হয়। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকাকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওই হোটেলে অবস্থান করেছিলেন।

দ্য ইকোনমিক টাইমসের ২৪ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কয়েকটি ভিডিও আপলোড করে পৃথক ওই দুটি বিক্ষোভের খবর জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, গ্র্যান্ড হায়াতের সামনে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে। সেখানে অংশ নেওয়া এক বিক্ষোভকারী বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি। তিনি এখনও আমাদের প্রধানমন্ত্রী। ড. ইউনূস ফিরে যান। আমরা শেখ হাসিনার সরকার চাই।

আওয়ামী লীগের আপলোড করা ভিডিওতে শেখ হাসিনার সরকার পুনঃপ্রতিষ্ঠার স্লোগান দিতে শোনা গেছে। উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারবিরোধী বক্তব্য দেন।

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যান ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূসের এটাই প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তিনি ২৭ সেপ্টেম্বর বক্তৃতা করেন তিনি। এ ছাড়া তিনি অন্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান করেন।

এ প্রতিবেদন লেখার সময় ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ২টা ১৫ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার। ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

১০

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

১১

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

১২

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

১৩

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১৪

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১৫

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১৬

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৭

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৮

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৯

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

২০
X