কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গাজার প্রভাব, জয়ে ফ্যাক্টর মুসলিমরা

ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

এক বছরের বেশি সময় ধরে চলমান গাজা যুদ্ধ বেশ প্রভাব ফেলতে যাচ্ছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। ইসরায়েলি গণহত্যায় সহায়তা করার অভিযোগে এর আগে ডেমোক্রেট দলের সাবেক প্রার্থী জো বাইডেনের ওপর সমর্থন কমিয়ে এনেছিলেন আরব-আমেরিকান ভোটাররা। তবে এই অবস্থানের সুযোগ পাবে না বিরোধী দল রিপাবলিকানরাও।

অন্যদিকে প্রার্থী পাল্টালেও আরব-আমেরিকান ভোটারদের আকৃষ্ট করতে পারছে না ডেমোক্রেটরা। বরং এবারের নির্বাচনে ট্রাম্প কিংবা কমলা হ্যারিস কারো প্রতিই সমর্থন জানাচ্ছে না আরব বংশোদ্ভূত মার্কিন ভোটাররা। এমন তথ্য জানা যায় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।

সোমবার এক বিবৃতিতে দ্য আরব আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটি জানায়, এবারের নির্বাচনে তারা গাজা ও লেবাননে ইসরায়েলি গণহত্যার অন্ধ সমর্থনকারী হিসেবে ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারো প্রতিই সমর্থন জানাবেন না। ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বেশিরভাগ সময়েই ডেমোক্রেট প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আসছিল।

বিশ্লেষকরা বলছেন, আরব-আমেরিকান ও মার্কিন মুসলিম ভোটারদের মধ্যে ট্রাম্পের গ্রহণযোগ্যতা আগে থেকেই কম ছিল। বিশেষ করে বিভিন্ন মুসলিম দেশ থেকে আমেরিকায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পদক্ষেপ ভোটারদের উত্তেজিত করে তুলেছিল। এ ছাড়া ট্রাম্প প্রশাসক কর্তৃক জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরও মুসলিম ভোটারদের অপছন্দের অন্যতম কারণ।

অন্যদিকে মুসলিম ভোট ছাড়া কমলা হ্যারিসের এবারের নির্বাচনে ইতিহাস গড়ার সম্ভাবনা বেশ হুমকির মুখে পড়বে, যদি মার্কিন ‍মুসলিমরা ডেমোক্রেট পার্টিকে ভোট না দেয় অথবা তৃতীয় কোনো প্রার্থীকে বেছে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X