কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আদালতের রায়ে আটকে গেল জর্জিয়ার ভোট গণনা পদ্ধতি

নির্বাচনে আগাম ভোটগ্রহণ। ছবি : সংগৃহীত
নির্বাচনে আগাম ভোটগ্রহণ। ছবি : সংগৃহীত

মার্কিন নির্বাচনেরর আর্লি ব্যালটে নতুন রেকর্ড গড়েছে জর্জিয়া। অঙ্গরাজ্যটিতে আগাম ভোটগ্রহণে ব্যাপক সাড়া পড়েছে। তবে এ নির্বাচনে আদালতের রায়ের কারণে হাতে ভোট গণনার যে অনুমোদন ছিল তা আটকে গেছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিচারক রবার্ট ম্যাকবার্নি হাতে ভোট গণনার পদ্ধতি আটকে দিয়েছেন। তিনি বলেন, লাখ লাখ ব্যালট পরিচালনার জন্য ভোটকর্মীরা পর্যাপ্ত প্রশিক্ষণ পাননি। শেষ মুহূর্তের এ পরিবর্তন প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি করতে পারে।

এর আগে গত মাসে জর্জিয়া নির্বাচন বোর্ডের সংখ্যাগরিষ্ঠ ট্রাম্পপন্থিরা হাতে ভোট গণনার পদ্ধতির অনুমোদন করেন। তবে বিচারকের এ রায়কে স্বাগত জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস।

আর্লি ব্যালট মূলত নির্বাচনের নির্ধারিত নিদের আগে নির্দিষ্ট দিনে বুথে গিয়ে ভোট দেওয়ার সুবিধা। গত নির্বাচনে এ অঙ্গরাজ্যে এক লাখ ৩৬ হাজার আর্লি ব্যালটের ভোটার ছিলেন। যা এবার বেড়ে দুই লাখ ৫২ হাজারে গিয়ে ঠেকেছে। স্থানীয় সময় মঙ্গলবারে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সামলোচকদের দাবি, নিয়মটি বহাল থাকলে নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব বা সার্টিফিকেট প্রদানে অস্বীকৃতি জানানোর সুযোগ পেতেন বোর্ড সদস্যরা।

বিচারক ম্যাকবার্নি বলেন, হাতে ভোট গণনা পদ্ধতির ফলে জনগণের আস্থা কমে যায়। এখন নির্বাচনের মৌসুম। ক্যাপিটাল হিলের স্মৃতি এখনও ম্লান হয়নি। নির্বাচনী প্রক্রিয়ায় অনিশ্চয়তা ও বিশৃঙ্খলাকারী কোনো কিছু জনগণের জন্য সম্মানজক নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

১০

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

১১

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

১২

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

১৩

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

১৪

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১৫

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১৬

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৮

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৯

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

২০
X