কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৪৩ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাইডেন

ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন জো বাইডেন। ছবি : সংগৃহীত
ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন জো বাইডেন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখনো এক সপ্তাহ বাকি। তবে এর আগেই সোমবার (২৮ আক্টোবর) ডেলাওয়ার থেকে ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। এই ভোটকেন্দ্র বাইডেনের বাড়ি ডেলাওয়ারের উইলমিংটনের বেশ কাছাকাছি অবস্থিত।

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় তাকে লাইনে দাঁড়ানো ভোটারদের সঙ্গে খোশগল্পও করতে দেখা যায়। এমনকি হুইলচেয়ারে করে আসা একজন বৃদ্ধা নারীকেও সাহায্য করেন বাইডেন।

ভোট দেওয়ার আগে প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। কিন্তু কেন সপ্তাহখানেক আগেই ভোট দিলেন বাইডেন? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। দেশটির বহু নাগরিক নির্ধারিত দিনের আগে ভোটদানের জন্য আবেদন করে থাকেন। বাইডেনও ছিলেন সেই তালিকায়।

এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, সোমবার ভোট দেবেন বাইডেন। এদিন তিনি ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেন। জানা গেছে, ডেলাওয়ার বরাবরই ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি। ১৯৭৩ সাল থেকে ২০০৯ পর্যন্ত সেখানকার সিনেটর ছিলেন জো বাইডেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১০

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১২

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৩

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৪

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৬

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৭

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৮

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৯

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

২০
X