প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৪:২১ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন নির্বাচন পদ্ধতির যত জটিল হিসাব-নিকাশ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই বিবেচ্য হয়ে উঠছে ইলেক্টোরাল ভোটের হিসাব-নিকাশ। কারণ, চূড়ান্ত ফলাফলে, মোট ভোট সংখ্যা নয়; মুখ্য এ ইলেক্টোরাল ভোট। ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস দুই প্রার্থীই তাই জোর দিচ্ছেন, সুইং স্টেটগুলোর ইলেক্টোরাল ভোট নিশ্চিত করার ওপরে।

২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিংটনের চেয়ে প্রায় ৩০ লাখ ভোট কম পেয়েও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর আগেও জর্জ ডব্লিউ বুশসহ আরও চারজন প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কম ভোট পেয়ে। এর কারণ যুক্তরাষ্ট্রের জটিল নির্বাচনী পদ্ধতি। যুক্তরাষ্ট্রে এবার ভোটার সংখ্যা প্রায় ২৫ কোটি। যদিও ফলাফলের ক্ষেত্রে ভোটের সংখ্যা বা পপুলার ভোটের তেমন কোনো গুরুত্ব নেই। প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয় ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে।

জনসংখ্যার ভিত্তিতে ৫০ অঙ্গরাজ্যে ৫৩৮টি ইলেক্টোরাল ভোট রয়েছে। বেশি জনবহুল হওয়ার স্বাভাবকিভাবেই ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউইয়র্কের মতো অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ইলেক্টোরাল ভোট। তবে ৫৩৮ সদস্যের ইলেক্টোরাল কলেজে নিজস্ব কোনো ক্ষমতা নেই। আইন অনুসারে কোনো অঙ্গরাজ্যে যে প্রার্থী বেশি ভোট পাবেন সে ওই অঙ্গরাজ্যের সবগুলো ইলেক্টোরাল ভোট পেয়ে যাবেন। আর এই বিধানের কারণেই মোট ভোট বেশি পেলেও ইলেক্টোরাল ভোট কম পাওয়ার নজির আছে আমেরিকায়।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল ভোট। ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যগুলোতে প্রায় দেড়শ করে ভোট নিশ্চিত থাকে দুই দলেরই। মূলত লড়াই চলে বাকি ১২০-১৩০টি ভোটের জন্য। দোদুল্যমান থাকা টেক্সাস, ফ্লোরিডা, পেনসিলভানিয়া, ওহাইওর মতো ১০-১২টি অঙ্গরাজ্য। মার্কিনিদের কাছে যেগুলো পরিচিত সুইং স্টেটস বা দোদুল্যমান নামে।

জনমত জরিপ বলছে, শেষ মুহূর্তে সুইং স্টেটসগুলোতে কমলা হ্যারিসের চেয়ে কিছুটা বেশি এগিয়ে গতবার বাইডেনের কাছে হেরে যাওয়া ট্রাম্প। স্বাভাবকিভাবেই প্রচারণায় সুইং স্টেটসগুলোকেই বেশি গুরুত্ব দেন প্রার্থীরা। শক্ত ঘাঁটিগুলোতে ভোটের ব্যবধান বাড়ানোর চেয়ে প্রাধান্য পায় ফল নির্ধারণী রাজ্যগুলোতে সামান্য ব্যবধানে হলেও জয় নিশ্চিত করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১০

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১১

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১২

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৩

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৪

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১৫

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

১৬

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১৭

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১৮

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১৯

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

২০
X