মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র

ভূমিকম্প। প্রতীকী ছবি
ভূমিকম্প। প্রতীকী ছবি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্র। দেশটির পশ্চিম উপকূলে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ০। স্থানীয় সময় বুধবার এটি আঘাত হানে। এর প্রভাবে সুনামির কোনো আশঙ্কার কথা জানানো হয়নি।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, ওরেগন অঙ্গরাজ্যে থেকে ২৭৯ কিলোমিটার দূরে এটি অনুভূত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্টলাইট। আর রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমকি ০।

প্রতিবেদনে বলা হয়েছে, ওরেগন অঙ্গরাজ্যের অসংখ্য মানুষ এর তীব্রতা টের পেয়েছেন। ব্যান্ডন শহরে ভূমিকম্পের প্রভাবে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াশিংটন রাজ্য জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক পোস্টে জানিয়েছে, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে এ মাত্রার ভূমিকম্প আতঙ্কের বিষয়। তবে বুধবারের এ ভূমিকম্প ব্লাঙ্কো ফ্যাকচার জোনে হয়েছে। এ অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়।

৯৬৫ কিলোমিটার বিস্তৃত একটি ফল্ট হলো ক্যাসকাডিয়া জোন। এটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত এলাকাজুড়ে অবস্থিত। গত ৩০০ বছর ধরে এলাকাটিতে অভ্যাহতভাবে টেকটোনিক চাপ তৈরি হচ্ছে।

ভূমিকম্পবিদদের শঙ্কা, এলাকাটি যেকোনো সময় ফেটে যেতে পারে। ফলে তখন বিশাল ভূমিকম্প এবং সুনামি দেখা দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১০

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১১

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১২

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৩

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৪

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৫

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৬

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৭

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৮

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৯

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

২০
X