কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৮:০৫ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নামাজরত উবার চালকের চোখে পেপার স্প্রে করলেন নারী

উবার অ্যাপে গাড়ি ডাকছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত
উবার অ্যাপে গাড়ি ডাকছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

উবারে প্রাইভেটকার ডেকে গন্তব্যে যাচ্ছিলেন দুই নারী। সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল। কিন্তু পথে গাড়িতেই চালক নামাজ আদায় শুরু করলে বাধে বিপত্তি। যাত্রীদের একজন চালকের চোখে-মুখে পেপার স্প্রে করেন। এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওই নারীকে অভিযুক্ত করে আদালতে বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে বলা হয়েছে, একজন মুসলিম উবার চালক প্রার্থনা করার সময় মরিচের গুঁড়া স্প্রে করার অভিযোগে নিউইয়র্কের এক নারীকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধের অভিযোগ আনা হয়েছে। ২৩ বছর বয়সী অভিযুক্ত নারী জেনিফার গুইলবিল্টের বিরুদ্ধে এর আগেও ঘৃণামূলক অপরাধের অভিযোগ রয়েছে। সেসবও খতিয়ে দেখা হচ্ছে।

কর্মকর্তারা মামলার নথি এবং আদালতে দেওয়া বিবৃতি উদ্ধৃত করে বলেছেন, ঘটনাটি ৩১ জুলাই ম্যানহাটনের আপার ইস্ট সাইডে সেন্ট্রাল পার্কের কাছে ঘটেছে। চালক তার আসনেই নামাজ পড়া শুরু করেন। এ সময় পেছনের সিটে বসা জেনিফার চালকের আসনের দিকে এগিয়ে যান এবং পেপার স্প্রে করেন। এ সময় চালক বাধা দিতে চেষ্টা করেও ব্যর্থ হয়ে গাড়ি থেকে বেরিয়ে যান। পরে তিনি জরুরি সেবা নম্বর ৯১১ এ কল দিয়ে পুলিশকে ঘটনাটি জানান। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেনিফারকে গ্রেপ্তার করে। পরে চোখ জ্বালা ও ব্যথার উপসর্গ নিয়ে ভুক্তভোগী চিকিৎসকের শরণাপন্ন হন। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের বিজ্ঞপ্তির পর সিএনএন ওই চালকের পরিচয় খুঁজে বের করেছে। তার নাম সোহেল মাহমুদ।

এ বিষয়ে আরও জানতে জেনিফারের আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সংবাদমাধ্যমটি। তাকে ই-মেইলও পাঠানো হয়। কিন্তু তিনি তাতে সাড়া দেননি।

ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ বলেছেন, অভিযুক্ত জেনিফার গুইলবিল্ট একজন মুসলিম উবার চালককে নির্বোধভাবে লাঞ্ছিত করেছেন। ভুক্তভোগী একজন পরিশ্রমী নিউ ইয়র্কবাসী। শুধু তার ধর্মীয় পরিচয়ের জন্য তাকে হেনস্থা করা হবে, তা মেনে নেওয়া যায় না। ম্যানহাটনে বসবাস ও কাজ করার জন্য আমরা সবাইকে স্বাগত জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১০

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১২

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৩

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১৫

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১৬

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১৭

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১৮

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৯

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

২০
X