কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন কংগ্রেসে দুই মুসলিম নারীর বাজিমাত

ইলহান ওমর ও রাশিদা তালিব। ছবি : সংগৃহীত
ইলহান ওমর ও রাশিদা তালিব। ছবি : সংগৃহীত

মার্কিন নির্বাচনে আবার খেল দেখিয়েছেন দুই মুসলিম নারী। হাউস অব রিপ্রেজেন্টেটিভে আবারও নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির ইলহান ওমর ও রাশিদা তালিব।

বুধবার (০৬ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারী রাশিদা তালিব এবং ইলহান ওমর মার্কিন প্রতিনিধি পরিষদে পুনরায় নির্বাচিত হয়েছেন।

মার্কিন কংগ্রেসে ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম মহিলাও হলেন তালিব। মঙ্গলবার ডিয়ারবর্নের বৃহৎ আরব-আমেরিকান সম্প্রদায়ের সমর্থনে মিশিগানের প্রতিনিধি হিসেবে চতুর্থ মেয়াদে পুনরায় নির্বাচিত হয়েছেন তিনি।

অন্যদিকে ইলহান ওমর, শরণার্থী এবং সোমালি-আমেরিকান। তিনি মিনেসোটাতে তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। এ আসনটি দৃঢ় গণতান্ত্রিক ধারায় ৫ জেলার প্রতিনিধিত্ব করে। এরমধ্যে মিনিয়াপোলিস এবং বেশ কয়েকটি শহরতলির অন্তর্ভুক্ত রয়েছে।

গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক সহায়তার একজন শীর্ষস্থানীয় সমালোচক তালিব। তিনি প্রাথমিক পর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে ছিলেন। এরপর রিপাবলিকান প্রার্থী জেমস হুপারকে ডিয়ারবর্ন এবং ডেট্রয়েটের প্রতিনিধিত্ব করতে পরাজিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইলহান তার নির্বাচনী প্রচারণায় কঠোর পরিশ্রমের জন্য তার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আমরা এক লাখ ১৭ হাজার ৭১৬ দরজায় কড়া নেড়েছি। আমরা এক লাখ আট হাজার ২২৬টি কল করেছি এবং এক লাখ ৪৭ হাজার ৩২৩টি ম্যাসেজ পাঠিয়েছি। একটি সুন্দর ভবিষ্যতের জন্য এটি আমাদের সবার জয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১০

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১১

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১২

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৩

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৪

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৫

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৬

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৮

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৯

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

২০
X