কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

দাবানলে বিধ্বস্ত হাওয়াই, নিহত ৬

দাবানলে বিপর্যস্ত হাওয়াই দ্বীপ। ছবি : ইপিএ
দাবানলে বিপর্যস্ত হাওয়াই দ্বীপ। ছবি : ইপিএ

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে হারিকেন ঝড়ের প্রভাবে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে দ্বীপটির ঐতিহাসিক লাহায়নিয়া শহর বিধ্বস্ত হয়ে গেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হাওয়াই রাজ্যের সিনেটর ব্রিয়ান স্কার্টজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দাবানলে লাহায়নিয়ার প্রায় সব পুড়ে নিঃশেষ হয়ে গেছে।

বুধবার (৯ আগস্ট) কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যে দাবানলে অন্তত ৬ জন নিহত হয়েছেন। মাউই হাসপাতাল আগুনে পোড়া ও ধোঁয়ায় আক্রান্ত রোগীতে ভরে গেছে।

আরও পড়ুন : আলজেরিয়ায় দাবানলে নিহত ৩৪, ঘরছাড়া শত শত মানুষ

স্কার্টজ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া উদ্ধারকর্মীরা এখনো তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, আগুনের তীব্রতা থেকে বাঁচতে অনেকেই সাগরে লাফ দিয়েছেন। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। কোস্ট গার্ড জানিয়েছে, তারা বেশ কয়েকজনকে পানি থেকে উদ্ধার করেছে।

মাউই রাজ্যের মেয়র রিচার্ড বিসেন এক সংবাদ সম্মেলনে জানান, দাবানলে অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

চুশি লোভিট নামের স্থানীয় এক বাসিন্দা জানান, দাবানলে বন্দরে থাকা সব নৌকা পুড়ে গেছে। তিনি বলেন, মনে হচ্ছে সিনেমার মতো সব নিঃশেষ হয়ে যাচ্ছে। এটা মনে হচ্ছে এটা যুদ্ধ সিনেমা।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখন নিশ্চিত হওয়া খুবই কঠিন। এ ছাড়া দাবানলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শহরটি থেকে ২১০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে নিখোঁজ স্বজনদের ব্যাপারে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। তিয়ারে লরেন্স নামের এক স্থানীয় বাসিন্দা হাওয়াই নিউজকে বলেন, আমি এখনো জানি না আমার ছোটভাই কোথায় কীভাবে আছে। আমি এটাও জানি না যে, আমার বাবা কোথায় আছেন। এখানে সবার বাড়িঘর সবকিছু পুড়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। এতে হাজার হাজার মানুষ নেটওয়ার্কের বাইরে চলে গেছেন। দ্বীপটিতে এখনো তিনটি দাবানল সক্রিয় রয়েছে। এগুলো এখনো নিয়ন্ত্রণে আসেনি।

প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে ফেডারেল সরকার সহায়তা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১০

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১১

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১২

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৩

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৪

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৫

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৬

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৭

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৮

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৯

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

২০
X