কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৫:২৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

আলজেরিয়ায় দাবানলে নিহত ৩৪, ঘরছাড়া শত শত মানুষ

প্রচণ্ড বাতাস ও তীব্র গরমে আলজেরিয়ায় একের পর এক দাবানলের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
প্রচণ্ড বাতাস ও তীব্র গরমে আলজেরিয়ায় একের পর এক দাবানলের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় দাবানলে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ১০ সেনা সদস্য।

সোমবার (২৪ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলআজিরা।

আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ১৬ প্রদেশে প্রচণ্ড বাতাস ও তীব্র গরমে ৯৭টি দাবানলের ঘটনা ঘটেছে। এসব আগুনে সাধারণ মানুষ ছাড়াও সেনা সদস্য নিহত হয়েছেন। ওই সেনা সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন।

আরও পড়ুন : গ্রিসে একের পর এক দাবানল, বাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ

মন্ত্রণালয় বলছে, দাবানলের ঘটনায় বেজাইয়া, বুইরা ও জিজেল প্রদেশ থেকে প্রায় দেড় হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ১৬ প্রদেশে দাবানলের ঘটনা ঘটলে আলজেরিয়ার ভূমধ্যসাগরের উপকূলীয় এই তিন প্রদেশের পরিস্থিতি ভয়াবহ।

কর্তৃপক্ষ বলছে, প্রায় সাড়ে ৭ হাজার ফায়ার সার্ভিসকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তাদের সহায়তায় হেলিকপ্টার এবং সাড়ে ৩০০ ট্রাক নিয়োজিত করা হয়েছে।

গরমকালে আলজেরিয়ায় প্রায়ই দাবানলের ঘটনা ঘটে থাকে। তবে ভূমধ্যসাগরীয় দেশগুলোয় অব্যাহত তীব্র তাপপ্রবাহ এবার আলজেরিয়ার পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে।

গত কয়েক সপ্তাহ ধরে গ্রিস, ইতালি, স্পেনসহ ভূমধ্যসাগরের তীরবর্তী দক্ষিণ ইউরোপে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। প্রায় প্রতি দিনই তাপমাত্রার নতুন রেকর্ড গড়ছে এসব দেশ। তীব্র এ তাপপ্রবাহের জন্য জলবায়ু পরিবর্তন থেকে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X