কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ১২:৫১ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বেলারুশে ওয়াগনার বাহিনীর ক্যাম্প, যা বলল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার পার্শ্ববর্তী দেশ বেলারুশে ক্যাম্প করেছে সশস্ত্র ভাড়াটে ওয়াগনার বাহিনী, যা ইউক্রেন আগেই নিশ্চিত করেছে।

বুধবার মার্কিন নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ বিষয়ে কথা বলেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেলারুশে ওয়াগনারের কিছু যোদ্ধা রয়েছে এটা আমরা জানি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। যেমনটি আমরা আগেই বলেছি, বেলারুশিয়ান জনগণের স্বার্থ ও ইচ্ছার বিপরীতে দেশটির প্রেসিডেন্ট লুকাশেঙ্কা ক্রেমলিনকে আরও নিয়ন্ত্রণ করতে তাদের নিয়ে এসেছেন। তাদের এসব বিষয়ে জবাবদিহি করতে হবে।

এ সময় ক্ষমতার অপব্যবহার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করা ও মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন কারণে বেলারুশের আট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একই অভিযোগে লুকাশেঙ্কো প্রশাসনের আরও অন্তত ১০১ জন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। এই কর্মকর্তারা বেলারুশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছেন।

অপরদিকে বেলারুশে সামগ্রিক এবং সিস্টেমেটিকভাবে মানবাধিকার লঙ্ঘনের কারণে দেশটির ৯ ব্যক্তি ও সাতটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বেলারুশে যারা ইউক্রেন-সংকটের বিষয়ে রাশিয়াকে সমর্থন করছে, তাদের লক্ষ্য করেই মূলত এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বেলারুশের ৮ ব্যক্তি ও ৫ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২০ সালের ৯ আগস্ট অনুষ্ঠিত বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনের তিন বছর হয়ে গেছে, যার আগে সিস্টেমেটিক উপায়ে ভোটারদের নিগৃহীত করা হয়েছে; বিরোধী মতাবলম্বী, সাংবাদিক ও অধিকারকর্মীদের ওপর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্যাতন চালানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X