কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ১১:২৭ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ
ক্ষমতার অপব্যবহার ও বিরোধীদের দমন

বেলারুশের ৮ ব্যক্তি ও ৫ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেলারুশের আট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ক্ষমতার অপব্যবহার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করা ও মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন কারণে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

কানাডীয় সম্প্রচারমাধ্যম গ্লোবাল নিউজ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একই অভিযোগে লুকাশেঙ্কো প্রশাসনের আরও অন্তত ১০১ জন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। এই কর্মকর্তারা বেলারুশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছেন।

অপরদিকে বেলারুশে সামগ্রিক এবং সিস্টেমেটিকভাবে মানবাধিকার লঙ্ঘনের কারণে দেশটির ৯ ব্যক্তি ও সাতটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বেলারুশে যারা ইউক্রেন-সংকটের বিষয়ে রাশিয়াকে সমর্থন করছে, তাদের লক্ষ্য করেই মূলত এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২০ সালের ৯ আগস্ট অনুষ্ঠিত বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনের তিন বছর হয়ে গেছে, যার আগে সিস্টেমেটিক উপায়ে ভোটারদের নিগৃহীত করা হয়েছে; বিরোধী মতাবলম্বী, সাংবাদিক ও অধিকারকর্মীদের ওপর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্যাতন চালানো হয়েছে।

আরও পড়ুন : শীর্ষ জেনারেলকে বরখাস্ত করে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ কিমের

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X