কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

এবার বিচারের মুখোমুখি হতে পারেন বাইডেনপুত্র হান্টার

হান্টার বাইডেন। ছবি : সংগৃহীত
হান্টার বাইডেন। ছবি : সংগৃহীত

ফৌজদারি মামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন বিচারের মুখোমুখি হতে পারেন। গতকাল (১১ আগস্ট) শুক্রবার মার্কিন বিশেষ আইনজীবী ডেভিড ওয়েইস এ তথ্য জানিয়েছেন। মার্কিন বিচার বিভাগ কর্তৃক বিশেষ আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার পরপরই এ তথ্য জানান তিনি।

আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প দুজনই প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন।

নির্বাচন সামনে রেখে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ট্রাম্প। গত চার মাসে তিন মামলায় অভিযুক্ত হয়ে আদালতে হাজিরা দিয়েছেন তিনি। ট্রাম্পের সঙ্গে এবার যুক্ত হলো বাইডেনপুত্র হান্টারের নাম।

রয়টার্সের খবরে বলা হয়েছে, হান্টার যদি বিচারের সম্মুখীন হন তাহলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তা এক নজিরবিহীন ঘটনার জন্ম দেবে। মার্কিন প্রেসিডেন্টের ছেলে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন যখন তার বাবা পুনরায় নির্বাচনের জন্য প্রচারকাজে নেমেছেন।

২০১৯ সাল থেকে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত করছেন ওয়েইস। গত জুনে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ এনেছিলেন তিনি। যদিও এসব অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন হান্টার।

গতকাল শুক্রবার আদালতে দায়ের করা অভিযোগে ওয়েইস বলেন, দুপক্ষের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা ভেস্তে গেছে। চুক্তি হলে তিনি কারাদণ্ড এড়াতে পারতেন। সরকার এখন মনে করছে, বিচারকাজ ছাড়া এ মামলার সমাধান হবে না।

এর আগে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড ওয়েইসকে বিশেষ আইনজীবী হিসেবে পদোন্নতি দেন। ফলে এ মামলার তদন্তকাজ করতে আরও ক্ষমতা পেলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X