কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে হুমকি দিল কানাডা

ডোনাল্ড ট্রাম্প ও জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত

ক্ষমতা গ্রহণের আগেই প্রতিবেশী কানাডার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার হুমকি দিয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই থেমে থাকেননি তিনি; দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছাও প্রকাশ করেন খোদ কানাডার প্রধানমন্ত্রীর সামনে। এবার ট্রাম্পের এমন বেপরোয়া মন্তব্যের প্রতিক্রিয়া দেখাল অটোয়া।

কানাডা ইঙ্গিত দিল পরাশক্তি দেশটিকে চাপে ফেলার। বুধবার কানাডার বৃহত্তম রাজ্য অন্টারিওর সরকারপ্রধান ডং ফর্ড এমনটা জানান। তিনি বলেন, মিশিগান, নিউইয়র্ক স্টেট এবং উইসকনসিনে যে বিদ্যুৎ রপ্তানি করা হয় তা বন্ধ করে দেওয়া হবে।

ফর্ড জানান, যুক্তরাষ্ট্র যদি কানাডার পণ্যের ওপর তার প্রথম দিন থেকেই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন তবে হাতে থাকা সব কৌশলই ব্যবহার করবে কানাডা। অন্টারিও রাজ্যের এই কর্তা জানান, ট্রাম্পের সিদ্ধান্তের ফলে কানাডার লোকজন ক্ষতিগ্রস্ত হবে, তবে তিনি নিশ্চিত করতে চান একই প্রতিক্রিয়া আমেরিকানরাও পাবে।

ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্র ৩৮ দশমিক ৯ মিলিয়ন মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে। এর মধ্যে ৩৩ দশমিক ২ মিলিয়ন মেগাওয়াট আমদানি করেছে কানাডা থেকে। যদিও এটি যুক্তরাষ্ট্রের বার্ষিক বিদ্যুৎ ব্যবহারের মাত্র ১ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১০

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১১

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১২

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৩

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৪

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৫

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৬

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৭

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৮

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১৯

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

২০
X