কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্লিংকেনের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর উত্তপ্ত ফোনালাপ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ছবি : সংগৃহীত

আগামী ১৮ জুন চীন সফরের কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের। কিন্তু, এর আগেই চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে আজ বুধবার উত্তপ্ত ফোনালাপে জড়িয়েছেন তিনি। আর এ নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা।

ফোনালাপে যুক্তরাষ্ট্রকে চীনের বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। অন্যদিকে ‘ভুল বোঝাবুঝি এবং সংঘাত’ এড়াতে যোগাযোগের ওপর গুরুত্ব দেন ব্লিংকেন। তিনি জানান, চীনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের পাশাপাশি উদ্বেগের বিষয়গুলোও উত্থাপন করতে থাকবে যুক্তরাষ্ট্র।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফোনালাপে ব্লিংকেনকে তাইওয়ান ইস্যুর পাশাপাশি চীনের মূল বিষয়গুলোকে সম্মান জানাতে বলেছেন কিন গ্যাং।

ব্লিংকেনকে চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বছরের শুরু থেকে চীন-মার্কিন সম্পর্ক নতুন সমস্যা এবং চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের উচিত চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা এবং প্রতিযোগিতার নামে চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা স্বার্থের ক্ষতি না করা।’

এর আগে তাইওয়ানে মার্কিন কর্মকর্তাদের সফর বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে।

এদিকে গত পাঁচ বছরের মধ্যে প্রথম কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আগামী ১৮ জুন চীন সফরে যাচ্ছেন ব্লিংকেন। সেখানে দেশ দুটির সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে চীন সফরের কথা ছিল ব্লিংকেনের। তবে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের ‘নজরদারি বেলুন’ নিয়ে উত্তেজনা তৈরি হলে ওই সফর বাতিল করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X