কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

আরও বড় পরিকল্পনা ছিল শামসুদ্দিন জব্বারের

শামসুদ্দিন জব্বার। ছবি : সংগৃহীত
শামসুদ্দিন জব্বার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ইংরেজি নতুন বছরের প্রথম দিন ভয়াবহ এক হামলা চালান এক ব্যক্তি। শুরুতে হামলাকারীকে নিয়ে ধোঁয়াশা থাকলেও পরিচয় নিশ্চিতের পর নতুন তথ্য সামনে আসছে।

ওই ব্যক্তি একাই হামলা চালিয়েছিলেন, এমন তথ্যই দিচ্ছেন মার্কিন কর্মকর্তারা। ভয়াবহ এই হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে প্রাণ হারান শামসুদ্দিন জব্বার নামের ওই ব্যক্তি।

নববর্ষ উদযাপনে জড়ো হওয়ার ভিড়ের ওপর পিকআপ ট্রাক তুলে দেন শামসুদ্দিন। পরে গাড়ি থেকে নেমে চালান নির্বিচার গুলি। এতে ১৫ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হন অনেকে। মার্কিন কর্মকর্তারা বলছেন, আরও বড় পরিকল্পনা ছিল শামসুদ্দিনের। পরিবারকে হত্যা করে আইসিসে যোগ দেওয়ার মতো পরিকল্পনাও ছিল মার্কিন সেনাবাহিনীর সাবেক এই সদস্যের।

শুরুতে ভাবা হয়েছিল শামসুদ্দিন অবৈধ অভিবাসী ছিলেন। আর তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পঘেঁষা কর্মকর্তারা সীমান্ত সুরক্ষিত করার আওয়াজ তোলেন। পরে জানা যায়, ৪২ বছর বয়সী শামসুদ্দিন জন্মগতভাবে মার্কিন নাগরিক। তিনি টেক্সাসে জন্মগ্রহণ করেছেন। এমনকি মার্কিন সেনাবাহিনীরও সদস্য ছিলেন তিনি। কর্মজীবনে এক বছর আফগানিস্তানেও কাটিয়েছেন শামসুদ্দিন।

চুপচাপ থাকা শামসুদ্দিন যে এমনটা করতে পারেন, তা মানতেই পারছে না তার স্বজনরা। জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে স্নাতক ডিগ্রি অর্জন করা শামসুদ্দিন মার্কিন সেনাবাহিনীতে ২০০৭ সালে যোগ দেন। ২০১৫ পর্যন্ত তিনি মার্কিন সেনাবাহিনীর মানব সম্পদ ও আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। চাকরিচ্যুত হওয়ার আগে ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত আফগানিস্তানে মোতায়েন ছিলেন শামসুদ্দিন।

সেনাবাহিনীতে ঢোকার আগে অপরাধে জড়িয়ে পড়েছিলেন শামসুদ্দিন। টেক্সাসে দুটি মামলায় গ্রেপ্তারও হন তিনি। ২০০২ সালে চুরি এবং ২০০৫ সালে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য তিনি জরিমানা ও প্রোবেশন পেয়েছিলেন। জানা যায়, শামসুদ্দিন দুবার বিয়ে করেছিলেন। তার প্রথম বিয়ে ২০১২ সালে বিচ্ছেদ হয় এবং দ্বিতীয় বিয়ে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত স্থায়ী ছিল। তবে শামসুদ্দিনের বাবা-মা কি অভিবাসী ছিলেন কি না তা জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X