কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

এরদোয়ানের ব্যক্তিত্ব নিয়ে যা বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বন্ধু বলে সম্বোধন করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, এরদোয়ান এমন একজন ব্যক্তি যাকে তিনি পছন্দ ও সম্মান করেন।

ফ্লোরিডার মার-এ-লাগোতে তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প সিরিয়ার পরিস্থিতি এবং এই অঞ্চলে তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়ে পররাষ্ট্রনীতির মূল বিষয় তুলে ধরেন ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে প্রধান শক্তি হিসেবে তুরস্কের আঞ্চলিক ভূমিকা ও এরদোয়ানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে স্বাগত জানান।

ট্রাম্প বলেন, আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণে আঙ্কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এদিকে সিরিয়ায় নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা এবং যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনে সহায়তার জন্য একটি রোডম্যাপে সম্মত হয়েছে দুই মুসলিম দেশ তুরস্ক ও জর্ডান। এ জন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির পররাষ্ট্র হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকের পর হাকান ফিদান বলেন, আমরা আমাদের সিরীয় ভাইদের একটি রোডম্যাপের মাধ্যমে সাহায্য করার জন্য একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। তুরস্ক ও জর্ডান কর্তৃপক্ষ সিরিয়ার উন্নয়নে পরিবহন, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং কৃষিসহ যৌথ প্রচেষ্টার সমন্বয় করবে।

সিরিয়ার স্থায়ী স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রতিবেশী দেশ হিসেবে তুরস্ক ও জর্ডান উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তুরস্ক ও জর্ডানের তৈরি প্ল্যাটফর্মটি অন্যান্য প্রতিবেশী দেশ যেমন ইরাক এবং লেবাননের জন্যও উন্মুক্ত। যাতে সমস্ত আঞ্চলিক স্টেকহোল্ডাররা আঞ্চলিক সহযোগিতা এবং স্থিতিশীলতা জোরদার করার জন্য যৌথভাবে কাজ করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X