কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০১:৩৪ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি

দাবানলে জ্বলছে বসতঘর। ছবি : সংগৃহীত
দাবানলে জ্বলছে বসতঘর। ছবি : সংগৃহীত

আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিচ্ছে সব কিছু। পুড়ে ছাই হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাজার হাজার একর এলাকা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সৃষ্টিকর্তার রহমত ছাড়া মানুষের পক্ষে আর কিছুই করা সম্ভব হচ্ছে না। এই আগুনকে পারমাণবিক বোমা হামলার সঙ্গেও তুলনা করা হচ্ছে। কেউ কেউ বলছেন, যুক্তরাষ্ট্রের এই অঞ্চল এখন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান হয়ে গেছে।

নিজেদের বাড়িঘর সহায় সম্বল সব চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি যখন প্রাণ নিয়ে বাঁচার জন্য ছুটে চলা- তখন কিছু মানুষ বাড়িঘর লুটপাটে ব্যাস্ত। যে যেভাবে পারছে আগে ভাগেই লুট করে নিয়ে পালাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসের একটি শহরে কারফিউ পর্যন্ত জারি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে ভয়াবহতম এই দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ৩৪ হাজার একর জায়গার গাছপালা, ঘরবাড়ি সবকিছু। আগুনে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার স্থাপনা ধ্বংস হয়ে গেছে। হলিউডের অনেক তারকাই বাড়িঘর হারিয়েছেন।

মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগুনে এখন পর্যন্ত আনুমানিক ১৫০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের ক্ষতি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায়- ১৮ লাখ, ২৯ হাজার কোটি টাকারও বেশি। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন প্রান্তে আগুন নেভাতে দিনরাত কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিভিন্ন স্থানে বিমান থেকে ছিটানো হচ্ছে পানি। তবে এমন দানবীয় আগুনের কাছে খুব একটা কাজে আসছে না।

বলা হচ্ছে মাত্র ৬ শতাংশ এলাকার আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তীব্র বাতাসের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে বাতাসের সেই তীব্রতা কিছুটা কমেছে। আশপাশের ৬টি অঙ্গরাজ্য থেকে লস অ্যাঞ্জেলেসে গেছে ফায়ার সার্ভিসের গাড়ির বহর। কানাডা থেকেও পাঠানো হয়েছে ফায়ার ফাইটারদের। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে এই ক্ষয়ক্ষতি আরও বাড়বে বলে শঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে যে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১০

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১১

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১২

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৩

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৪

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৫

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৬

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৮

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

২০
X