কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে একদিকে দাবানল, অন্যদিকে তুষারপাত

দাবানল ও ‍তুষারপাতের দৃশ্য। ছবি: সংগৃহীত
দাবানল ও ‍তুষারপাতের দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রকৃতির কী লিলা-খেলা! একদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন, একই দেশের আরেক প্রান্তে হচ্ছে তুষারপাত। মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। আবার কোথাও বলা হচ্ছে, প্রাণ বাঁচাতে হলে দ্রুত ঘর ছাড়ুন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে গত কয়েকদিন ধরে তাণ্ডব চালাচ্ছে দাবানল। নিমেষেই আগুনের লেলিহান শিখা গ্রাস করছে বসতবাড়ি, ব্যবসা-অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান। বাদ যায়নি ধর্মীয় উপাসনালয়ও। সবুজে আচ্ছাদিত বৃক্ষরাজিও জ্বালানিতে পরিণত হয়ে একসময় মিশে গেছে সহায়-সম্পদের ছাইয়ে।

ওয়াশিংটন পোস্টের খবর অনুসারে, বুধবার রাতে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে একটি নতুন তুষারঝড় শুরু হওয়ার পূর্বাভাস রয়েছে, যা শনিবার পর্যন্ত ২০টিরও বেশি রাজ্যে শীতল আবহাওয়া বয়ে আনতে পারে। এ সময় এমন কিছু এলাকায় তুষারপাত হতে পারে, যেখানে দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি দেখা যায়নি।

অন্যদিকে বিবিসির খবরে জানা যায়, লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক পালিসেডস এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়ংকর দাবানল। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই আগুন এরই মধ্যে প্যালিসেডেসের পুড়েছে ১৯ হাজার একর জমি। ইটনের আগুন, যেটিতে পুড়েছে ১৩ হাজার একর জমি। হার্স্ট এর আগুনে পুড়েছে ৭৭১ একর জায়গা। কেনেথ দাবানলে পুড়েছে এক হাজার একর জায়গা।

তবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি বড় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে মার্কিন ফায়ার সার্ভিস বিভাগ। রয়টার্সের খবর অনুযায়ী, গত মঙ্গলবার একসঙ্গে ছয়টি দাবানল শুরু হয়। এতে লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে। কমপক্ষে ১০ জন নিহত এবং প্রায় ১০ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অনেকে লস অ্যাঞ্জেলেসের এ ঘটনাকে গাজার সঙ্গে তুলনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে আবার লস অ্যাঞ্জেলেসের দাবানল এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের নিয়ে সমবেদনা প্রকাশের ক্ষেত্রে পার্থক্য খুঁজেছেন। তারা বলছেন, দাবানলে ক্ষতিগ্রস্তদের প্রতি যেভাবে সমবেদনা প্রকাশ করা হচ্ছে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনের ক্ষেত্রে তার বিপরীত দেখা যাচ্ছে। আবার অনেকেই বলছেন এটাই প্রকৃতির লীলা-খেলা ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১০

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১১

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১২

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৩

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৪

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৫

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৬

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৭

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৯

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

২০
X