কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

লস অ্যাঞ্জেলসে অগ্নিনির্বাপক বিমানে ড্রোনের হানা

অগ্নিনির্বাপক বিমান। ছবি : সংগৃহীত
অগ্নিনির্বাপক বিমান। ছবি : সংগৃহীত

চারদিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। শত চেষ্টায়ও আগুন নেভাতে পারছেন না ফায়ারফাইটার কর্মীরা। স্মরণকালের ভয়াবহতম এ দাবানলে পুড়ে ছারখার হয়েছে মাইলের পর মাইল। এ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ঘটল বিপত্তিকর এক ঘটনা।

দাবানলে পুড়তে থাকা লস অ্যাঞ্জেলসের আকাশে অবৈধভাবে উড়তে দেখা গেল একটি ড্রোন। আর সেই ড্রোনই ঘটিয়েছে বড় দুর্ঘটনা। শুক্রবার (১০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন লস অ্যাঞ্জেলসের ফায়ার ফাইটার বাহিনীর প্রধান অ্যান্থনি ম্যারোন। খবর সিএনএন ও সিবিসির।

তিনি জানান, অবৈধ একটি ড্রোনের আঘাতে আগুন নেভানোর কাজে নিয়োজিত বাহিনীর অগ্নিনির্বাপক বিমান ছিদ্র হয়ে গেছে।

প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মানবসৃষ্ট এই দুর্ভোগের কারণে এখন অকেজো হয়ে পড়েছে দমকল বাহিনীর ওই বিমান। এতে সেটিকে আপাতত বসিয়ে রাখা হয়েছে। সোমবারের আগে প্লেনটি কাজে লাগানো যাবে না বলেও জানিয়েছেন ম্যারোন।

গত ৭ জানুয়ারি লস অ্যাঞ্জেলসে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পর্যন্ত ৫টি স্থানে দাবানল সক্রিয় ছিল। তবে সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়েছে দুটি দাবানল। এই দুই দাবানলেই পুড়ে গেছে ৩৪ হাজার একর এলাকা। আর ধ্বংস হয়ে গেছে অন্তত ১০ হাজার স্থাপনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X