কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ দাবানলের কবলে ক্যালিফোর্নিয়া, হাজারো বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ

আগুন নেভানোর চেষ্টায় ফায়ারফাইটাররা। ছবি : সংগৃহীত
আগুন নেভানোর চেষ্টায় ফায়ারফাইটাররা। ছবি : সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় ক্যানিয়ন ফায়ার নামে পরিচিত ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার বিকেলে ভেনচুরা এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টির সীমান্তে আগুন ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যা নাগাদ দাবানল ৩০ একর থেকে প্রায় ৫,৪০০ একরে বিস্তৃত হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমে ভয়াবহ দাবানলের কারণে শুক্রবার হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রচণ্ড তাপ এবং শুষ্ক পরিবেশ এর দ্রুত বিস্তারকে আরও বাড়িয়ে তুলেছে।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। শুক্রবার গভীর রাতে এর পরিধির ২৮% নিয়ন্ত্রণে এসেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ সতর্কতামূলক ব্যবস্থার অংশ।

বিবিসির মার্কিন মিডিয়া পার্টনার সিবিএস জানিয়েছে, প্রচণ্ড তাপ এবং শুষ্ক পরিবেশ অগ্নিনির্বাপণ প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। শুক্রবার রাতে ভেনচুরা কাউন্টি এক বিবৃতিতে বলা হয়েছে, দমকলকর্মীরা আগুন নেভাতে সর্বোচ্চ চেষ্টা করছেন। তাদের প্রচেষ্টায় কোনো কমতি নেই। কিন্তু আগুন বেপরোয়াভাবে ছড়াচ্ছে। প্রায় ৪০০ দমকলকর্মী আগুন নেভাতে লড়াই করছেন।

আগুন এখনো সক্রিয় রয়েছে এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব দিকে কাস্টেইকের দিকে ছড়িয়ে পড়ছে। তাপমাত্রা ১০০° ফারেনহাইট (৩৭.৭° সেলসিয়াস) পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস থাকায় কর্তৃপক্ষ উদ্বিগ্ন।

কাউন্টির সুপারভাইজার ক্যাথরিন বার্গার শুক্রবার এক্স-এ লিখেছেন, আগুন লাগার সবচেয়ে কাছের শহর সান্তা ক্লারিটাতে বাসিন্দাদের আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে। আপনি যদি সান্তা ক্লারিটা, হ্যাসলি ক্যানিয়ন বা ভ্যাল ভার্দে থাকেন তাহলে সরে যাওয়ার নির্দেশ গুরুত্ব সহকারে নিন। সতর্ক থাকুন, দয়া করে জীবনের ঝুঁকি নেবেন না।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১০

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১১

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১২

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৩

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৪

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৫

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৬

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৭

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৮

আসামি ধরতে টিনের চালে পুলিশ

১৯

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

২০
X