কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০২:৫৪ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আবারও আর্থিক প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

ইয়েমেনভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৭ জানুয়ারি) মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ক্ষমতা ছাড়ার আগে বিদ্রোহী গোষ্ঠীটির ওপর আরও চাপ প্রয়োগের চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় নতুন নিষেধাজ্ঞা এল।

মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হুতিদের আর্থিকভাবে সহায়তা করার অভিযোগ এনেছে ওয়াশিংটন। তারা ইয়েমেন কুয়েত ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অভিযোগ রয়েছে- হুতিরা ইয়েমেনি ব্যাংকিং খাতকে কাজে লাগিয়ে অর্থ পাচার এবং লেবাননের হিজবুল্লাহসহ মিত্রদের কাছে তহবিল স্থানান্তর করতে সহায়তা করেছে।

এর আগেও বিভিন্ন দেশের ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। ২০২৩ সালে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণবিষয়ক দপ্তরের (ওফাক) নিষেধাজ্ঞায় পড়ে মিয়ানমারের দুই ব্যাংক। ব্যাংক দুটি হলো মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক ও মিয়ানমা ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক। এ ছাড়া গত বছর ৫০টির বেশি রাশিয়ান ব্যাংক, সিকিউরিটিজ রেজিস্ট্রার ও আর্থিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

প্রসঙ্গত, ইরান-সমর্থিত হুথিরা ২০২৩ সালের নভেম্বর থেকে ইয়েমেন ঘেঁষা সমুদ্রপথে চলাচলকারী ১০০টিরও বেশি জাহাজে আক্রমণ চালিয়েছে। হামলা করে তারা দুটি জাহাজ ডুবিয়েছে, একটি আটক করেছে এবং কমপক্ষে চার নাবিককে হত্যা করেছে। হামলার তীব্রতার কারণে বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত হয়েছে এবং রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠান। এ কারণে, বিশ্বব্যাপী ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

অবশ্য হুতিরা এ ক্ষেত্রে ফিলিস্তিনি স্বার্থের কথা বলে আসছে। বর্তমানে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার প্রেক্ষাপটে যুদ্ধ থেকে ফিরতে চায় ইয়েমেনের এ যোদ্ধারাও। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলছে, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলে ইসরায়েলের বিরুদ্ধে তারা সামরিক অভিযান বন্ধ করবে। ইয়েমেনভিত্তিক হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি এ কথা বলেছেন।

আলজাজিরার শনিবারের (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি বিষয়ে ইয়েমেনভিত্তিক হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি এক্সে একটি পোস্টে করেন। তাতে বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি যুদ্ধের সমাপ্তি ঘটাবে কিন্তু সংঘাতের অবসান ঘটাবে না।

তিনি আরও বলেন, গাজাকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনের ভূমিকা কার্যকর ছিল। কারণ, এটি শত্রু এবং তার মিত্রদের শ্বাসরোধ করে হত্যা করেছে এবং তাদের অনেক মূল্য দিতে হয়েছে। তাই আমরা আশা করি তাদের বিরুদ্ধে বিভিন্ন উপায়ে শত্রুতা অব্যাহত থাকবে।

আল-বুখাইতি বলেন, আমরা নিশ্চিত করছি যে- ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ হলে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান বন্ধ হবে। আর নৌচলাচলের স্বাধীনতা সকল দেশের জন্য একটি সাধারণ অধিকার; কারও জন্য নির্বাচিত অধিকার নয়।

যুক্তরাষ্ট্র প্রায় তাদের বিরোধীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যেমন- সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ-বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ এ ঘোষণা দেয়। বিবৃতি অনুযায়ী, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন সুদানি সশস্ত্র বাহিনী (এসএএফ) প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে অস্থিতিশীল করার অভিযোগে এ শাস্তিমূলক ব্যবস্থা নেন বাইডেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

১০

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

১১

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১২

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

১৩

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

১৪

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৫

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

১৬

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

১৭

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

১৮

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

২০
X