কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের আশ্বাসে যুক্তরাষ্ট্রে আবারও চালু টিকটক

ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারি করার আশ্বাসে যুক্তরাষ্ট্রে পুনরায় চালু হয়েছে জনপ্রিয় অ্যাপ টিকটক। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারি করার আশ্বাসে যুক্তরাষ্ট্রে পুনরায় চালু হয়েছে জনপ্রিয় অ্যাপ টিকটক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে সাময়িকভাবে বন্ধ হওয়া জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক আবার চালু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের পরই টিকটক পুনরায় চালু করা হয়েছে, যা দেশটির ১৭ কোটি ব্যবহারকারীর জন্য এক বড় সুখবর।

রোববার (১৯ জানুয়ারি) সকালে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, দায়িত্ব গ্রহণ করার পর তিনি একটি নির্বাহী আদেশ জারি করবেন, যা চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম টিকটকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা আইনের প্রয়োগ স্থগিত করবে।

এ ছাড়া ট্রাম্প আরও জানিয়েছেন, এই নির্বাহী আদেশটি টিকটককে সময় দেবে, যাতে তারা কোনো মার্কিন অংশীদারকে কোম্পানির ৫০ শতাংশ শেয়ার বিক্রি করতে পারে।

এর আগে টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ছিলেন ট্রাম্প, তবে সম্প্রতি তার অবস্থান পরিবর্তন হয়েছে। তার দাবি, সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় টিকটকে তার ভিডিওগুলোর যে ব্যাপক ভিউ ছিল, তা তার সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সোমবার (২০ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) রাতেই যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল টিকটক অ্যাপের। এই বন্ধের আগের দিন মার্কিন সুপ্রিম কোর্ট একটি আইনের পক্ষে রায় দেয়, যা চীনের বাইটড্যান্স কোম্পানির মালিকানাধীন টিকটককে দেশটিতে নিষিদ্ধ করতে চেয়েছিল।

ওই আইনের আওতায় রোববার (১৯ জানুয়ারি) মধ্যে টিকটকের মালিকানা বিক্রি করতে হবে, না হলে টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার হুমকি ছিল।

১৯ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এই আইনের কার্যকরের সময়সীমা বাড়ানোর জন্য এক নির্বাহী আদেশ জারির মাধ্যমে উদ্যোগ নিতে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, টিকটক বন্ধ হওয়ার আগেই আমরা জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে চাই। সেই সঙ্গে তিনি টিকটকের যুক্তরাষ্ট্র শাখার ৫০ শতাংশ মালিকানা নেওয়ার কথাও তুলে ধরেন।

নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল' এ এক পোস্টে ট্রাম্প জানান, তিনি চাইছেন টিকটক ‘ভালো মানুষের হাতে’ চলে আসুক। এ বিষয়ে তিনি টিকটককে মার্কিন বাজারে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেন। টিকটকও এক বিবৃতিতে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে, তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি, বিশেষ করে মার্কিন মালিকানার বিষয়ে।

প্রসঙ্গত, টিকটকের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ হলো, এই অ্যাপটি দেশের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। যদিও টিকটক ও তার মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স এই অভিযোগ অস্বীকার করে এসেছে। তবে এখন ট্রাম্পের আশ্বাসে এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে দেখা যাচ্ছে।

এখন দেখা যাবে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে টিকটক তার কার্যক্রম কীভাবে পরিচালনা করে এবং এই নতুন ব্যবস্থাপনা দেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলো কতটুকু মেটাতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১০

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১১

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১২

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১৩

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১৪

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৫

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৬

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১৭

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৯

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

২০
X