কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘ট্রান্সজেন্ডার’ বিশ্বাস করেন না ট্রাম্প

ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের রোটুন্ডায় শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে এ কথা বলেন তিনি। ছবি : সংগৃহীত
ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের রোটুন্ডায় শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে এ কথা বলেন তিনি। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ক্যাপিটল রোটুন্ডায় শপথ গ্রহণ করেন তিনি।

শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার অভিষেক ভাষণে বেশকিছু বিষয় নিয়ে বক্তব্য রাখেন। সেখানে তিনি ট্রান্সজেন্ডারদের বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেন।

ট্রাম্প জানান, এখন থেকে যুক্তরাষ্ট্রে লিঙ্গ হিসেবে শুধু নারী এবং পুরুষকেই স্বীকৃতি দেওয়া হবে। অর্থাৎ, ট্রান্সজেন্ডারদের আর সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হবে না। খবর বিবিসি।

এটি একটি বড় সিদ্ধান্ত, যা যুক্তরাষ্ট্রের ট্রান্সজেন্ডার সম্প্রদায় এবং বিভিন্ন অধিকারকর্মীদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। ট্রাম্প বলেন, আজ থেকে যুক্তরাষ্ট্রের সরকারের আনুষ্ঠানিক নীতি হবে— এখানে শুধু দুই লিঙ্গের মানুষ আছেন— নারী ও পুরুষ। এর মাধ্যমে তিনি ট্রান্সজেন্ডারদের জন্য সরকারের পক্ষ থেকে আর কোনো সুবিধা বা সমর্থন দেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছেন।

এ ছাড়া ২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ট্রান্সজেন্ডারদের জন্য মার্কিন পাসপোর্টে ‘এক্স’ লিঙ্গ হিসেবে লেখার সুযোগ দিয়েছিলেন। তবে ট্রাম্পের এই নতুন নির্বাহী আদেশের মাধ্যমে এই সুবিধাটি আর পাওয়া যাবে না। ট্রাম্পের সিদ্ধান্তে ট্রান্সজেন্ডারদের জন্য যেসব সরকারি কার্যক্রম চালু ছিল, সেগুলোর জন্য অর্থায়নও বন্ধ হয়ে যাবে।

এর আগে ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প আরও একটি বড় ঘোষণা দেন। তিনি বলেছিলেন, নারীদের খেলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করবেন।

প্রসঙ্গত, ট্রান্সজেন্ডার অ্যাথলেটরা সাধারণত নারীদের ইভেন্টে অংশ নেন, যা ট্রাম্পের মতে নারীদের জন্য সঠিক নয়। ট্রাম্পের এই অবস্থান অনেকের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে এবং অনেকেই এটি ট্রান্সজেন্ডারদের জন্য একটি বৈষম্যমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন।

এখন দেখার বিষয় হলো, ট্রাম্পের এই সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডারদের জীবনযাত্রা এবং তাদের অধিকার সুরক্ষায় কী ধরনের পরিবর্তন আসবে এবং এর প্রতিক্রিয়া কী হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বজনরা

২৭ জুন / আজকের নামাজের সময়সূচি

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিসর

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

১০

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১১

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

১২

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

১৩

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

১৪

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

১৭

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৮

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

১৯

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

২০
X