কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের অ্যাকশন শুরু

মার্কিন পতাকা ও সীমান্তে অবৈধ অভিবাসীরা। ছবি : সংগৃহীত
মার্কিন পতাকা ও সীমান্তে অবৈধ অভিবাসীরা। ছবি : সংগৃহীত

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথের পর তা বাস্তবায়ন শুরু করেছে মার্কিন প্রশাসন। শুরু হয়েছে ট্রাম্পের অ্যাকশন। একদিনে দেশটিতে পাঁচ শতাধিক অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ( ২৪ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, বৃহস্পতিবার দেশজুড়ে অভিযান চালিয়ে মার্কিন অভিবাসন এজেন্টরা ৫০০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) বরাতে হোয়াইট হাউসের এক্স পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ৫৩৮ জনকে গ্রেপ্তার এবং ৩৭৩ জনকে আটক করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, মিয়ামিসহ বিভিন্ন শহরে অভিযান চালানো হয়েছে।

ট্রাম্প প্রশাসন আইসিইর কর্মকর্তাদের অনুমতি দেওয়ার দুদিন পর এ অভিযান চালানো হয়েছে। এ সময় গির্জা, স্কুলের মতো যেসব স্থানে নথিপত্রহীন অভিবাসীরা আশ্রয় নিতে পারেন সেসব জায়গায় অভিযান চালানো হয়েছে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন ঠেকাতে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন তিনি। এর ফলে তিনি সেখানে সেনা মোতায়েন করতে পারবেন। একই সঙ্গে, মেক্সিকোর মাদক পাচারকারী সংগঠনগুলোকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, আইন মেনে অভিবাসীরা এলে আমার কোনো আপত্তি নেই। তবে তা হতে হবে নিয়মতান্ত্রিক উপায়ে।

এছাড়া যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার সংবিধান স্বীকৃত অধিকারটি পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে। এছাড়াও অবৈধ অভিবাসীদের দেশে ফেরানোর বিষয়ে পদক্ষেপের কথাও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১১

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৩

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৪

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৫

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৬

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৭

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X