কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৫ এএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

শ্বেতাঙ্গদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দিতে চান ট্রাম্প

শ্বেতাঙ্গদের যুক্তরাষ্ট্রে আশ্রয়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর অবৈধ অভিবাসীদের দেশছাড়া করার ঘোষণা দেন। এবার তিনি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন। খবর আল জাজিরার।

তবে ‘আফ্রিকানার’ শ্বেতাঙ্গ জনগণ এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দক্ষিণ আফ্রিকার ভূমি বৈষম্য এখনও রয়েছে। সেখানে কৃষিজমির ৭৫ শতাংশ মালিক শ্বেতাঙ্গরা। আর কৃষ্ণাঙ্গরা মাত্র ৪ শতাংশ জমির মালিক।

সম্প্রতি প্রেসিডেন্ট রামাফোসা দক্ষিণ আফ্রিকায় ভূমি অধিগ্রহণ আইন সই করেছেন। এতে ট্রাম্প প্রশাসনের ক্ষোভের মুখে পড়ে। ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় সহায়তা বন্ধ করে দিয়ে শ্বেতাঙ্গদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার নির্দেশ দেন। তবে আফ্রিকানারদের বেশিরভাগ লবি গ্রুপ ট্রাম্পের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে।

আফ্রিফোরামের সিইও কালি ক্রিল বলেন, যারা আফ্রিকানার সংস্কৃতি বিসর্জন দিতে চায়, তারা শুধু প্রবাসে যেতে চাইবে।

এদিকে, ট্রাম্পের এই উদ্যোগে ইলন মাস্কের সমর্থন রয়েছে। মাস্ক দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ-নেতৃত্বাধীন সরকারকে 'বর্ণবাদী' হিসেবে আখ্যা দিয়ে আসছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১০

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১১

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১২

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৩

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৪

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৫

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৬

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১৭

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

১৯

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

২০
X